• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

খাগড়াছড়িতে অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৪ সদস্য আটক

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jul 2017   Saturday

খাগড়াছড়ি জেলা শহরের প্রবেশ পথ আলুটিলা এলাকার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে পরিবহনে ডাকাতি ও চাঁদাবাজির সাথে জড়িত সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে পুলিশ।

 

শুক্রবার রাতে মাটিরাঙার আলুটিলা পর্যটন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকের পর তাদেও স্বীকারোক্তিতে মাটিরাঙার সাপমারা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে পরিত্যক্তাবস্থায় ১ টি এলজি, ১ রাউন্ড গুলি, ১ টি চাইনিজ কুড়াল ও ১টি দা উদ্ধার করা হয়।

 

আটককৃতরা হলো, মাটিরাঙার আলুটিলা এলাকার মৃত অংসুমান ত্রিপুরার ছেলে রুদ্র মানিক ত্রিপুরা প্রকাশ বাপ্পি (১৮), পুনর্বাসন এলাকার পরিমোহন ত্রিপুরার ছেলে ফণী বিকাশ ত্রিপুরা (২০), আলুটিলা পর্যটন এলাকার তোয়াইংগ্যা মারমার ছেলে আকাশ মারমা (১৮) এবং সৌম্য নাথ ত্রিপুরার ছেলে রিংকু ত্রিপুরা (১৮)।

 

মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ(ওসি) সাহাদাত হোসেন টিটু জানান, আলুটিলা এলাকায় ডাকাতি ও চাঁদাবাজির সাথে সম্পৃক্ত ৪ জনকে আটক করা হয়েছে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে রাতেই সাপমারা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সর্দার কামাল ত্রিপুরার বাড়ির সালিং থেকে ১ টি এলজি, ১ রাউন্ড গুলি, ১ টি চাইনিজ কুড়াল ও ১টি দা উদ্ধার করা হয়। তবে সর্দার কামাল ত্রিপুরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজি আইনে মামলা দায়ের হয়েছে। এছাড়া তাদের কাছে ১৬ পিস ইয়াবা থাকায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক আরেকটি মামলা দায়ের হয়েছে।

 

উল্লেখ্য, খাগড়াছড়ি-চট্টগ্রাম-ঢাকা সড়কে চলাচলকারী পরিবহনে দীর্ঘদিন ধরে ডাকাতি ও চাঁদাবাজি করে যাচ্ছে সংঘবদ্ধ ডাকাত দল। বিশেষ করে রাতে পরিবহন থামিয়ে লুটপাট ও ছিনতাইয়ের টার্গেট নিয়ে রাস্তা নামে তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ