• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

বরকলে পানিতে ডুবে এক নির্মাণ শ্রমিক নিখোঁজ

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Aug 2017   Friday

রাঙামাটি বরকল উপজেলার ভুষণছড়ায় আকস্মিক ঝড়ো বাতাসে নৌকা উল্টে শহিদুল ইসলাম (৩০) নামে এক নির্মাণ শ্রমিক পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ রয়েছে। গেল বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঘটনা ঘটেছে। নিখোঁজ শহীদুল ইসলাম লংগদু উপজেলার মাইনী ইউনিয়নের হাজাছড়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়,বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে ভুষণছড়া বাজার থেকে একটি ছোট নৌকা যোগে ৬জন নির্মাণ শ্রমিক নদীর অপর পাড়ে যাচ্ছিলেন। এ সময় আকস্মিক ঝড়ো বাতাসে নৌকাটি উল্টে গিয়ে ৬জন শ্রমিকের সবাই নদীতে পড়ে যায়। অন্য শ্রমিকরা সাঁতার কেটে পাড়ে উঠতে পারলেও শহিদুল ইসলাম পানিতে ডুবে গিয়ে নিখোঁজ রয়েছেন। নিখোজ শহিদুল ইসলাম ও অন্য শ্রমিকরা ওই এলাকার ভুষণবাক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মণের কাজ করছিলেন।


ভুষণছড়া ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন বলেন, শহিদুলকে উদ্ধারের জন্য এখনো খোজাখুজি চলছে। যেহেতু পানিতে ডুবে গেছে তাই এখন আর বেঁেচ থাকবে আশা করা যাচ্ছে না। ২৪ ঘন্টা পর সাধারণত ডুবে যাওয়া মানুষদের লাশ ভেসে উঠে থাকে।

 

বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহম্মদ খান জানান, শহিদুল ইসলাম পানিতে ডুবে নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারের জন্য এখনো খোজাখুজি চলছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ