• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

মানিকছড়িতে পাহাড়ি নারী ধষর্ণের ঘটনায় হিল উইমেন্স ফেডারেশনের উদ্বেগ ও নিন্দা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Aug 2017   Monday

শনিবার খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যুগ্যছোলা এলাকায় এক পাহাড়ি নারীকে ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন।

 

সোমবার হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক জুঁই চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, গেল শনিবার ফটিকছড়ির নেপচুন চা বাগানের ত্রিপুরা পাড়া থেকে ভিক্টিম ওই নারী (নেপচুন চা বাগানের শ্রমিক) মানিকছড়ির যুগ্যছোলা বাজারে সওদা করতে যায়। বিকাল ৫টায় বাজার করে বাড়ি ফেরার পথে ভাঙ্গামুড়া গ্রামের মোঃ সফর আলীর ছেলে মোঃ সাগর মিয়া(২০) ও সেমুতাং গ্যাসফিল্ড এলাকার আলাউদ্দিন পাটোয়ারীর পুত্র মোঃ জাফর(২৩) ওই নারীকে টেনেহিঁচড়ে ভাঙ্গামুড়া এলাকার একটি খালি বাড়িতে নিয়ে গিয়ে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত আটকে রেখে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। পরে ঘটনার টের পেয়ে এলাকার জনগণ রাতে ওই নারীকে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। উক্ত ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলেও পুলিশ এখনো পর্যন্ত ধর্ষকদের গ্রেফতার করেনি।

 

প্রেস বার্তায় অবিলম্বে ধর্ষণের ঘটনায় জড়িত দুস্কৃতকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও পাহাড়ি নারীসহ দেশে সকল নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ