• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বরকলে সালিশে যুবলীগ কর্মীদের আমন্ত্রণ না করায় দুই বিএনপি কর্মীকে মারধরের অভিযোগ

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Sep 2017   Saturday

গ্রাম্য সালিশ বিচারে যুবলীগ কর্মীদের আমন্ত্রণ না জানানোর কারনে ক্ষিপ্ত হয়ে দুই বিএনপি কর্মীকে মারধর করে গুরুতর আহত করা  হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

শুক্রবার রাতে রাঙামাটির বরকল উপজেলার ভুষণছড়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী র্কাযালয়ে এ মারধোরের ঘটনা ঘটেছে।

 

 ভুষণছড়া ইউনিয়ন পরিষদ মেম্বার ও থানা বিএনপির সদস্য মোঃ আব্দুল জলিল (৩৯) ও বিএনপি থানা সদস্য মোঃ আব্দুল হালিম (৪৭) মারধোরের শিকার হয়ে গুরুতরভাবে আহত হয়েছেন।

 

 এলাকাবাসীরা জানায়, গেল কয়েক দিন আগে এলাকার মেম্বার ও উপজেলা বিএনপির সদস্য মোঃ আব্দুল জলিল গ্রামের একটা সমস্যা নিয়ে সালিশ বিচার করে সমাধান করে দিয়েছিল। সেই সালিশে এলাকার যুবলীগের কর্মীদের আমন্ত্রণ না জানানোয় তারা এলাকার মেম্বার জলিলের উপর ক্ষিপ্ত হয়। তার জের ধরে শুক্রবার সন্ধ্যায় যুবলীগ কর্মী ইলিয়াছ মোল্লা কথা আছে বলে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে ডেকে তার সঙ্গীদের নিয়ে জলিল মেম্বারকে বেধরক পিটিয়ে গুরুতর আহত করেন। জলিল মেম্বারকে রক্ষা করতে গেলে উপজেলা বিএনপির সদস্য মোঃ আব্দুল হালিমকেও লাঠি দিয়ে আঘাত করে মাথা ফেটে দেয়া হয়। পরে এলাকার লোকজন তাদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

 

মেম্বার আব্দুল জলিল জানান, এলাকায় যুবলীগ নাম ধারী  ইলিয়াছ মোল্লা ও মোঃ গনিসহ কিছু উচ্ছৃঙ্খল যুবক এলাকায় ত্রাস সৃষ্টি করছে। তাদের বিরুদ্ধে কেউ কিছু বললে তাদের কে ইউনিয়ন পরিষদ র্কাযালয়ে ডেকে নিয়ে নানা ভাবে নির্যাতন করে। এলাকায় কোন সালিশ বৈঠক হলে তাদেরকে আগে ভাগে জানাতে হবে। গেলবার সালিশে তাদেরকে না জানানোর জের ধরে আমাকে এভাবে ঘটনার শিকার হতে হয়েছে।

 

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ মামুন এসব উচ্ছৃঙ্খল যুবকদের আশ্রয় প্রশ্রয় দেন বলে অভিযোগ করছেন মেম্বার আব্দুল জলিল।

 

ভুষণছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ মামুন ঘটনার সত্যটা স্বীকার করে বলেন- সামান্য ভুল বুঝাবুঝি হয়েছে। সেটি বসে আমরা সমাধান করবো।

 

বরকল মডেল থানার ওসি মোঃ মফজল আহমদ খান জানান, মারামারি হয়েছে। জলিল মেম্বার থানায় গিয়ে অভিযোগ করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ