• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

মহালছড়িতে অস্ত্রসহ আটক ১

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Sep 2017   Saturday

খাগড়াছড়ির মহালছড়িতে অস্ত্রসহ একজনকে আটক করেছে মহালছড়ি সেনাবাহিনী। শনিবার ভোর ৪ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহালছড়ি উপজেলার লেমুছড়ি এলাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে একটি আমেরিকান তৈরি স্টিভেন শর্টগান ও গুরুত্বপূর্ণ বিভিন্ন কাগজপত্রাদি সহ সুপায়ন চাকমা (৩৫)কে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

 

সেনা সূত্রে প্রাপ্ত তথ্যমতে, আটক সুপায়ন চাকমা পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সক্রিয় সদস্য এবং তার বাড়িতে তল্লাশি চালিয়ে ইউপিডিএফ’র সাংগঠনিক গুরুত্বপূর্ণ নথিপত্র পাওয়া গেছে বলে দাবী করছে সেনা সূত্র। আটক সুপায়ন চাকমাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মহালছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এদিকে আটক সুপায়ন চাকমার বিষয়ে ইউপিডিএফ’র প্রচার ও প্রকাশনা বিভাগ এর প্রধান নিরন চাকমার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা অস্বীকার করে বলেন, আটক সুপায়ন চাকমা শুধুমাত্র একজন সাধারণ কাঠ ব্যবসায়ী তিনি কোন কালেই ইউপিডিএফ’র কার্যক্রমের সাথে জড়িত ছিল না। ইউপিডিএফ’র ভাবমুর্তি নষ্ট করতেই এ নাটক সাজানো হয়েছে বলে তিনি দাবী করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ