• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মাইনী ব্রীজ ধসে দীঘিনালা-বাঘাইছড়ি সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন

জাহাঙ্গীর আলম রাজু, দীঘিনালা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Oct 2017   Friday

খাগড়াছড়ির দীঘিনালায় কাঠ বোঝাই ট্রাকসহ মাইনী ব্রীজটি ধসে পড়েছে। ব্রীজটি ধসে যাওয়ায় দীঘিনালা-বাঘাইছড়ি সড়কে অনিদিষ্টকালের জন্য সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় কাঠ বোঝাই একটি ট্রাক পাড় হওয়ার সময় ব্রীজটি ধসে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এই ঘটনায় ট্রাকের চালকসহ তিনজন আহত হয়েছে বলে জানা গেছে। 

 

এদিকে, মাইনী ব্রীজ ধসে যাওয়ার পর থেকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাথে ঢাকা-চট্টগ্রামসহ অন্যান্য জেলা ও উপজেলার সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সড়ক ও জনপথ বিভাগ ব্রীজ ধসে যাওয়ার সত্যতা স্বীকার করেছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় কাঠ বোঝাই একটি ট্রাক পাড় হওয়ার সময় ব্রীজটি বিকট শব্দে ধসে পড়ে। ব্রীজটি ধসে যাওয়ায় দীঘিনালা-বাঘাইছড়ি সড়কে অনিদিষ্টকালের জন্য সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ঘটনায় ট্রাকের চালকসহ তিনজন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে ট্রাকের হেলপার মোঃ সেলিমকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাক চালকসহ অপর ব্যক্তি পলাতক রয়েছে। তবে তাদের নাম জানা যায়নি।



এদিকে অতিরিক্ত কাঠ বোঝাই করা ট্রাক পারাপার ও দীর্ঘদিন যাবৎ মেরামত না করায় ব্রীজটি ধসে পড়েছে বলে মনে করছেন স্থানীয়রা। তাদের মতে ব্রীজটি জরুরী ভিত্তিতে মেরামত করা না হলে দীঘিনালা ও বাঘাইছড়ি উপজেলার মানুষজনকে ব্যবসা বাণিজ্যসহ সড়ক যোগাযোগের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হবে। তাছাড়াও সড়ক পথে দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র সাজেক যাতায়াতের একমাত্র মাধ্যম এই মাইনী ব্রীজ। তাই যতো তাড়াতাড়ি সম্ভব ব্রীজটি মেরামতের জন্য দাবী জানান তারা। অপরদিকে মাইনী ব্রীজ ধসে যাওয়ার পর থানা বাজারের পাশে মাইনী নদীর ওপর খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নব নির্মিত জীপেবল ব্রীজের ওপর দিয়ে হালকা যানবাহন চলাচল করছে বলে বাজার চৌধুরী জেসমিন চাকমা জানিয়েছেন। তবে এই ব্রীজের ওপর দিয়ে ভারি কোনো যানবাহন চলাচলের সুযোগ নেই। তাই মাইনী নদীর পূর্বপারে অসংখ্য ভারি যানবাহন আটকা পড়েছে বলে জানান তিনি।


ব্রীজ ধসে যাওয়ার সত্যতা স্বীকার করে খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা জানান, যাতায়াতের ক্ষেত্রে জনগুরুত্বপূর্ণ মাইনী ব্রীজটি ধসে যাওয়ার পর আমি সরেজমিন পরিদর্শন করেছি। তবে ধসে যাওয়া এই মাইনী ব্রীজের মেরামতের দায়িত্ব আমাদের নয়, সেনাবাহিনীর ১৯ ইসিবি’র। কারন জনগুরুত্বপূর্ণ এই সড়কের মেরামত ও উন্নয়নের জন্য সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর ১৯ ইসিবিকে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। তবে এ বিষয়ে অনেক চেষ্টা করেও ১৯ ইসিবি’র কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ