• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রামগড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

রামগড় প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Oct 2017   Sunday

খাগড়াছড়ির রামগড়ে ১শ পিচ ইয়াবা বড়িসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৪৩ ( বর্ডার গার্ড ব্যাটালিয়ন) বিজিবি। 

 

জানা যায়, শনিবার রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ৪৩ বিজিবি’র কোম্পানী সদরের কমান্ডার সুবেদার মকবুল আহাম্মদ এর নেতৃত্বে একটি দল পুরোনোএসডিও বাংলো সংলগ্ন বেলতলায় অভিযান চালানো হয়। এসময় জগন্নাথ পাড়ার আবদুল হাইয়ের ছেলে মো.মোবারক হোসেন ওরফে বাদশা (২২) কে আটক করে। এ সময় তার দেহ তল্লাসী করে পকেটের ভেতর কয়েকটি প্যাকেটে লুকানো অবস্থায় ১শ পিচ ইয়াবা বড়ি জব্দ করা হয়। অভিযানকালে মো.মোবারক হোসেন বাদশার অপর ২জন সঙ্গী পালিয়ে যায় বলে সাংবাদিকদের জানান, বিজিবি কোম্পানী কমান্ডার।

 

রামগড় থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, আটককৃত যুবক থানার তালিকাভূক্ত একজন নামকরা মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক পাচারের আরও কয়েকটি মামলা রয়েছে। উক্ত ঘটনায় রামগড় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ