• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীদের
কম মূল্যের উন্নত হেডলাইটিং সিস্টেম এন্ড সেফটি টেকনোলজি উদ্ভাবন

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Nov 2017   Monday

দেশের সবচেয়ে কম মূল্যের উন্নত হেডলাইটিং সিস্টেম এন্ড সেফটি টেকনোলজি উদ্ভাবন করেছে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।

 

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউট( বিএসপিআই) কাপ্তাইয়ের   অটোমোবাইল প্রযুক্তি বিভাগের শিক্ষার্থীদের উদ্ভাবিত হেডলাইটিং সিস্টেম এন্ড সেফটি টেকনোলজি হলো মূলত রাতের বেলায় হাইবিম লাইট কন্ট্রোলিং সমস্যার কারণে প্রতিবছর অনেক সড়ক দূর্ঘটনা ঘটে থাকে। এ সমস্যা নিরসনেই তাদের এই গবেষণা কার্যক্রম। বর্তমানে এ প্রযুক্তি উন্নত গাড়িতে ব্যবস্হা থাকলেও বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে ম্যানুয়াল অপারেটেড গাড়ি গুলোতে অটো হাইবিম টেকনোলজি ব্যবহার করতে হলে খরচ গুণতে হবে প্রায় ৮ হাজার টাকা। কিন্তু এই তরুণ উদ্ভাবকেরা একই প্রযুক্তি সেবা দিতে পারবে মাত্র ৫০০ টাকায়।

 

উদ্ভাবক দলের একজন সদস্য বিএসপিআই এর  ৪র্থ বর্ষের ছাত্র পিয়াল বড়ুয়া জানান, এই প্রযুক্তিটি আরো কম মূল্যে উৎপাদন করার লক্ষ্যে বি.এস.পি.আই অটোমোবাইল বিভাগের অধীনে আরো গবেষণা চলছে।

 

উদ্ভাবক দলের আরেকজন সদস্য ও রিসার্চ টিম লিডার ৪র্থ বর্ষের ছাত্র আনোয়ার হোসেন জানান প্রযুক্তিটি খুব শীঘ্রই তারা যত সম্ভব কম মূল্যে বাজারজাত করনের উদ্দেশ্য পরীক্ষামূলক কার্যক্রম শুরু করবেন।

 

বিএসপিআই এর অটোমোবাইল বিভাগের বিভাগীয় প্রধান সেলিম আফ্রাদ জোয়ারদার জানান এই প্রথম বাংলাদেশে পলিটেকনিক হিসেবে বি.এস.পি.আই এর অটোমোবাইল বিভাগের তত্বাবধানে কোন গবেষণাধর্মী কার্যক্রম পরিচালিত হয়েছে। আমাদের লক্ষ্য আমরা এই প্রযুক্তিটি আরো সুলভ মূল্যে উৎপাদন করার জন্য আমাদের রিসার্চ টিম গবেষণা করে যাবে। গবেষণার যেকোন ধরনের সহযোগীতায় অটোমোবাইল বিভাগ থেকে সর্বোচ্চ সহযোগীতা করা হবে।

 

গবেষণা পরিচালনায় আরোও সহায়তা করেন অটোমোবাইল বিভাগের  শিক্ষক প্রকৌশলী রহমত উল্লাহ এবং প্রকৌশলী আব্দুল আলী। গবেষণা দলের সদস্যরা হলেন আনোয়ার হোসেন(রিসার্চ টিম লিডার),পিয়াল বড়ুয়া(৪র্থ বর্ষ),সাদিয়া সুলতানা এ্যানি(৩য় বর্ষ),হিসবুল্লাহ(৪র্থ বর্ষ),মো:শহীদুজ্জামান(৪র্থ বর্ষ)।


উদ্ভাবিত হেডলাইটিং সিস্টেম এন্ড সেফটি টেকনোলজি এর বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউটে অনুষ্ঠিত স্কিলস কম্পিটিশন ২০১৭ তে ২১ টি প্রজেক্টের মধ্যে সর্বপ্রথম স্হান দখল করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ