• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

সিআইপিডি`র উদ্যোগে রাঙামাটিতে চক্ষু, শিশু সেবা ও সাধারণ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Nov 2017   Tuesday

সিআইপিডিএর উদ্যোগে সোমবার রাঙামাটিতে চক্ষু ক্যাম্প ও শিশু সেবা ও সাধারণ স্বাস্থ্য  ক্যাম্প  অনুষ্ঠিত হয়েছে।

 

সিআইপিডি’র পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে বাস্তবায়নাধীন“সমৃদ্ধি কর্মসূচি”র আওতায় সাপছড়ি ইউনিয়ন কমপ্লেক্সে আয়োজিত ক্যাম্পের উদ্বোধন করেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার সুমনী আক্তার। অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন সিআইপিডি’র কর্মকর্তা ভেটায়েন চাকমা, সাপছড়ি ইউনিয়নের মহিলা সদস্য সুমিত্রা চাকমা প্রমুখ। 

 

আয়োজিত ক্যাম্পে চিকিৎসা দেন রাঙামাটি জেনারেল হাসপাতালের জুনিয়র কনসাল্টটেন্ট  ডা: এম এ আব্দুল হাই  ও  মেডিকেল অফিসার ডাঃ মাকসুদুর রহমান। দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্পে ৫৪ জন শিশু, ৭৭জন নারী-পুরুষকে সাধারণ রোগের চিকিৎসা ও ৯৪ জন চক্ষু রোগীকে বিনামুল্যে ঔষধও সেবা প্রদান করা হয়। এছাড়া চক্ষু রোগিদের মধ্যে ২৯ জন চক্ষু রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়।  এর আগে রোগ অনুযায়ী রোগীদের  রেজিষ্ট্রেশন করা হয়।

 

উল্লেখ্য, এ কর্মসূচি আওতায় এ পর্ষন্ত ৪টি চক্ষুক্যাম্প ও ১৩টি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ