• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Nov 2017   Tuesday

‘সকল গর্ভধারণ হোক পরিকল্পিত’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার রাঙামাটিতে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

ডায়াবেটিস সমিতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন  রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। ডায়াবেটিস সমিতি মিলনায়তনে সংগঠনের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাক্তন চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাঙামাটি সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি জেলা পরিষদ প্রাক্তন চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পাদক আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ, জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ পরশ খীসা, গাইনী বিশেষজ্ঞ ডাঃ নিহার রঞ্জন নন্দী প্রমুখ।

 

এর আগে তবলছড়ি পাবলিক কলেজ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডায়াবেটিস সমিতির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গণমুখী স্বাস্থ্যনীতি প্রণয়ন করে বাস্তবায়ন করছে। স্বাস্থ্যসেবা জনগণের দোরগৌড়ায় পৌঁছে দিতে দরিদ্র মানুষকে বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে। পার্বত্য এলাকার উপজেলায় কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে।

 

তিনি আরো বলেন, সারাদেশে গর্ভকালীন নারীদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও স্বল্পমূল্যে সেবা দিতে ডায়াবেটিক সমিতির সেবাকেন্দ্রগুলো নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

 

সভায় বক্তারা বলেন, পুরুষদের পাশাপাশি নারীদের মাঝে ডায়াবেটিস সতেচনতা বাড়াতে বিশেষ কর্মসূচি গ্রহন করা প্রয়োজন। রোগটির বিষয়ে মানুষ সচেতন হলেও জ্ঞাত বা অজ্ঞাতভাবে প্রায় ৫০ ভাগ মানুষ এই রোগে আক্রান্ত হয়ে পড়ছে। এছাড়া নারীদের ওজন ও বয়স বাড়া ও গর্ভধারণকালে টাইপ-২ ডায়াবেটিস বেশি পরিলক্ষিত হচ্ছে। তাই সুশৃঙ্খল জীবনযাপন, পরিকল্পিত গর্ভধারণ ও সময়মতো চিকিৎসার মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা সৃষ্টির জন্য সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান বক্তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ