• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

রাঙামাটি শহরে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিনটি রেস্টুরেন্টকে জরিমানা, আটক ১

জিয়াউর রহমান জুয়েল, রাঙামাটি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Nov 2017   Thursday

বৃহস্পতিবার রাঙামাটিতে শহরের বনরূপায় অভিজাত তিনটি রেস্টুরেন্টকে খাদ্যে ভেজাল দেয়ায় অভিযোগে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া প্রকাশ্যে চোলাই মদ বিক্রির অপরাধে সুবর্ণা চাকমা(৩০) কে আটক করা হয়েছে।

 

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের বনরুপা এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী মেজিস্ট্রেট তাপস শীলের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযানে অংশ নেন সিনিয়র খাদ্য পরিদর্শক (সেনিটারি ইন্সপেক্টর) মোছাম্মৎ নাছিমা আক্তার খানম ও জেলা মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা জয়নাল আবেদিন। অভিযানের সময় ভ্রাম্যমান আদালত শহরের বনরুপা এলাকায় কুটুম বাড়ি রেস্টুরেন্টকে খাদ্যে ভেজাল দেয়ায় ৩ হাজার ও ভোজন বাড়ি রেস্টুরেন্টকে ৪ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া পাবলিক টয়লেটের পাশে রান্না করার অপরাধে ঝাল বিতানকে ৪ হাজার টাকা ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়। এর আগে আরও দুবার একই অপরাধে ঝাল বিতানকে জরিমানা করা হয়েছিল।


এদিকে, বনরুপা বাজার এলাকায় প্রকাশ্যে চোলাই মদ বিক্রির অপরাধে সুবর্ণা চাকমা(৩০) কে আটক করেছে ভ্রাম্যমান আদালত।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ