• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটির বালুখালীতে টুরিষ্ট বোট জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Nov 2017   Friday

শুক্রবার রাঙামাটিতে বেসরকারী পর্যটন টুরিষ্ট স্পট এলাকায় একদল দুর্বৃত্ত একটি পর্যটক বোটে আগুন দিয়েছে। তবে ইঞ্জিন বোটের ব্যাপক ক্ষতি হলেও বোট চালক ও বোট আরোহী পর্যটকরা সকলে অক্ষত রয়েছেন।


পুলিশ জানায়,শুক্রবার বিকালের দিকে রাঙামাটি শহর অদুরে বালুখালী ইউনিয়নের কাপ্তাই হ্রদের ধারে অবস্থিত বেসরকারী পর্যটন স্পট সাংপাং রেস্টুরেন্ট এলাকায় একদল পর্যটক ঘুরতে যান। এসময় পর্যটকবাহী বোটটি পর্যটন স্পট এলাকার ঘাটে পৌছার পর পর  দুজন দুর্বৃত্ত পর্যটকদের নামিয়ে দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে এসময় বোট চালক বাবলু চাকমা হ্রদের পানিতে ঝাপিয়ে পড়ে নিজেকে বাচাঁতে সক্ষম হয়। বোটের ইঞ্জিনসহ বোটটি পুড়ে যায়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পর্যটকদের নিরাপদে উদ্ধার করে হেফাজতে নেয়। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ বড়ুয়া, রাঙামাটি টুরিষ্ট পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম ও বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয়গিরি চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


পর্যটকদের মধ্যে দুইজন পুরুষ ও পাঁচজন নারী পর্যটক রয়েছে। এদের মধ্যে বাবুল আহমেদ নামে একজন জানান তারা চট্টগ্রামের হাটহাজারি থেকে রাঙামাটি বেড়াতে এসে কাপ্তাই হ্রদ ভ্রমনে গিয়ে মুখোশধারী দুর্বৃত্তদের হামলার শিকার হন।


পর্যটনের টুরিষ্ট বোটের ইজাদার রমজান আলী জানান, রাঙামাটির ঝুলন্ত ব্রীজ ঘাট থেকে সাতজন পর্যটক দুপুরে কাপ্তাই হ্রদ ভ্রমনের জন্যে একটি দেশীয় ইঞ্জিন ফাইবার বোট ভাড়ায় নেন।


বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয়গিরি চাকমা জানান, বোট চালক তাকে জানিয়েছে দুর্বৃত্তদের মাথায় গামছা বাধা ছিল। বোট থেকে পর্যটক ও তাকে নামিয়ে দেয়ার কিছুক্ষন পর দুর্বৃত্তরা বোটে আগুন ধরিয়ে দেয়। তবে কারা কি কারণে এ ঘটনা ঘটিয়েছে তিনি জানাতে পারেননি।


রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ বড়ুয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান,একদল টুরিষ্ট সাংপাং পর্যটন এলাকায় ঘুরতে গিয়েছিলেন। ঘাটে ভিড়ার পর পর পর্যটকদের ও বোট চালককে নামিয়ে দিয়ে বোটে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বোটটি পুড়ে গেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ