• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে জাল নোটসহ আটক ১

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Nov 2017   Saturday

রাঙামাটি শহরের প্রধান বানিজ্যিক এলাকা বনরুপা বাজার থেকে জাল নোটসহ ফখরুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার পিতা নাম মো: সিরাজুল হক। সে বাড়ী বাউফল থানার পটুয়াখালী জেলার বাসিন্দা।


পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার শহরের বনরুপা বাজারের সাপ্তাহিক হাটের দিনে আটক ফখরুল ইসলাম খুচরা ব্যবসায়ী মো: মাখন, বিক্রম চাকমা, নীল মোহন চাকমার কাছ থেকে কমলা সুপারি, শাক-সব্জি ক্রয় করেন। পরে অপর এক ব্যবসায়ী সুশান্তি চাকমার কাছ থেকে ফখরুল ইসলাম জাল নোটের টাকা দিয়ে কমলা ক্রয় করেন। এতে ওই ব্যবসায়ী সন্দেহ হলে পাশে থাকা ব্যবসায়ীসহ অন্যান্যদের জানানোর পর জাল নোট বলে তারা নিশ্চিত হন। এসময় ব্যবসায়ী ও বাজারে আসা লোকজনরা জাল নোটসহ ফখরুল ইসলামকে হাতে নাতে ধরে বনরুপা বাজার ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতির নেতৃবৃন্দের কাছে সোর্পদ করে। এসময় তার কাছ থেকে এক হাজার টাকার জাল নোট ৯টি এবং পাঁচ শত টাকার জাল নোট একটি পাওয়া যায়। পরে বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ কতোয়ালী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ফখরুলকে আটক করে থানায় নিয়ে যায়। আটক ব্যক্তির


ত্রিদিব নগর বাজার ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতির সভাপতি  স্নেহাশীষ চাকমা (আশীষ) জানান, বাজারে আসা লোকজনদের সহায়তায় জাল নোটসহ এক জনকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।


রাঙামাটি কতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) শিবু জানান, জালসহ আটক ব্যক্তির বিরুদ্ধে কতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ