• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

দীঘিনালায় প্রতিপক্ষের হামলায় পিসিপি’র ৬ নেতাকর্মী আহত

দীঘিনালা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Nov 2017   Sunday

খাগড়াছড়ির দীঘিনালায় প্রতিপক্ষের হামলায় এমএন লারমা সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদের ৬ নেতাকর্মী আহত হয়েছে। আহতদের মধ্যে দু’জনকে জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। রোববার সকাল ১০ টায় দীঘিনালা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদ ও বহিরাগত কয়েকজন মিলে এ হামলা চালায় বলে জানা গেছে।

 

এসময় পিজেএসএস (এমএন লারমা) ও পাহাড়ী ছাত্র পরিষদের নেতাকর্মীরা ধাওয়া করলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। হামলায় উপজেলা পাহাড়ী ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক অমর বিকাশ চাকমা (২১), কলেজ শাখার সহ সভাপতি রনজিত চাকমা (২০), সুবরন চাকমা (২০), সুকেশ চাকমা (১৯), পিন্টু চাকমা (২৩) ও নেছার চাকমা (২০) আহত হয়। তারমধ্যে রনজিত চাকমাকে মুমুর্ষ অবস্থায় দুপুরে  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়ন করা হয়েছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা চলাকালীন সময়ে একদল লোক লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে কলেজ ক্যাম্পাসে হামলা চালায়। হামলায় এইচ এসসি দ্বিতীয় বর্ষের ছাত্র রনজিত চাকমাসহ বেশক’জন মারাত্মকভাবে আহত হয়। এসময় সাধারন শিক্ষার্থীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। পরে ধাওয়া করলে হামলাকারীরা পালিয়ে যায়। কলেজ ক্যাম্পাসে অদিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে বলে মনে করছেন তারা।  

 

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এমএন লারমা সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদের নেতাকর্মীদের মাঝে তীব্র উত্তেজনা বিরাজ করছে। বিকালে উত্তেজিত নেতাকর্মীরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভকারীরা ইউপিডিএফ’র প্রতিষ্ঠাতা প্রসীত বিকাশ খীসার আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও বলে শ্লোগান দেয়। বিক্ষোভকারীরা উপজেলা সদরের বিভিন্ন সড়কে বিক্ষোভ প্রদর্শন শেষে লারমা স্কোয়ারে আয়োজিত সমাবেশে যোগ দেয়। ছাত্রনেতা মৃনাল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে এমএন লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’র সদস্য সমীর চাকমা ও উপজেলা যুব সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জ্ঞান চাকমা বক্তব্য রাখেন। বক্তাগন অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী জানান।  

    

 এদিকে হামলার ঘটনায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত প্রশিত গ্রুপের সন্ত্রাসীদের দায়ী করেছেন এমএন লারমা সমর্থিত উপজেলা পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি রাজ্যময় চাকমা। তিনি বলেন, অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। অন্যথায় শিক্ষা প্রতিষ্ঠানে এধরনের ন্যাক্কারজনক হামলাকারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানান তিনি। অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফ সমর্থিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের উপজেলা সভাপতি নিকেল চাকমা জানান, এই ঘটনার সাথে আমাদের সংগঠনের কারো  প্রকার সম্পৃক্ততা নেই। ঘটনা কারা ঘটিয়েছে তাও জানা নেই বলে জানান তিনি। ঘটনার সত্যতা স্বীকার করে কলেজের প্রভাষক জিমি চাকমা জানান, কলেজ ক্যাম্পাসে অর্তকিতভাবে হামলা চালানো হয়েছে। তবে এই হামলার ঘটনায় এইচ এস সি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা কিছুক্ষন বন্ধ থাকলেও পরে যথারীতি পরীক্ষা নেয়া হয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতির পর থেকে কলেজ ক্যাম্পাস শান্ত রয়েছে বলে জানান তিনি।

 

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন ভূইয়া জানান, ঘটনার পর কলেজ ক্যাম্পাসে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে জরুরী বৈঠক করা হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক এই ঘটনাকে কেন্দ্র করে যাতে আর কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে সেজন্য কলেজ ক্যাম্পাসসহ পার্শ্ববর্তী এলাকায় অতিরিক্ত পুলিম ও সেনাবাহিনী মোতায়ন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ