• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বন্য হাতির মৃত্যু

ঝুলন দত্ত,কাপ্তাই : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Nov 2017   Saturday

কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ডংনালা পাহাড়ি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি বন্য হাতির মৃত্যুর খবর পাওয়া গেছে।  শনিবার মৃত হাতিটি উদ্ধার করে স্থানীয় বন বিভাগ।

 

জানা গেছে, কাপ্তাই উপজেলার রাইখালী ডংনালা লম্বাঘোনা এলাকায় বন্য হাতির কবল থেকে আমন ধান রক্ষায় স্থানীয় কৃষকেরা বিদ্যুতের তার দিয়ে ক্ষেতের চারিপাশে ঘেরা, বৈদ্যুতিক  বাল্ব জ্বালিয়ে ও পটকা ফাটিয়ে পালাবদল করে পাহারার ব্যবস্থা করেন। গেল শুক্রবার রাতের যে কোন একসময় বন্য হাতির দল ধান ক্ষেতে হানা দেয়ার চেষ্টা করলে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে মৃত্যুবরণ করেন। সকালে খবর পেয়ে বনবিভাগের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

শনিবার কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রুহুল আমিন, সহকারী বন সংরক্ষক (এসিএফ) জিএম রফিক আহমদ ও রাইখালী রেঞ্জ কর্মকর্তা আব্দুল হাই মৃত হাতিটি উদ্ধার করে কাপ্তাই উপজেলা ভেটেনারি সার্জন ডা. তাহমিনা আরজুর মাধ্যমে ময়নাতদন্ত সম্পন্ন করে স্থানীয়ভাবে মাটি চাপা দিয়ে দাফন সম্পন্ন করেছেন।  

 

একটি সূত্র জানায়, বন্য হাতিটি হিট ষ্ট্রোকে মারা যেতে পারে বলে স্থানীয়রা মনে করছেন। তবে কি কারনে মৃত্যু হয়েছে তা তদন্তের রির্পোট পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।  


কৃষকরা জানান, চলতি মৌসুমে আমন ক্ষেতে বন্য হাতির দল কয়েকটি দলে বিভক্ত হয়ে কৃষকের ধান ক্ষেতে তান্ডব চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে। এতে আমনের শতশত একরের ফসল পায়ে পিষ্ট করে নষ্ট ও সাবার করে ফেলছে।

 

বাঙ্গালহালিয়া বন ষ্টেশন কর্মকর্তা ফরেষ্টার কনক বড়ুয়া জানান, পাহাড়ে খাদ্য সংকট ও আবস্থল ধ্বংসের কারনে বন্য হাতি বেপরোয়া হয়ে লোকালয়ে ছুঁটে আসছে। বন্য হাতি থেকে কৃষকের ফসল রক্ষায় বনবিভাগের বিভিন্ন উদ্যোগ নেয়ার পরও হাতির তান্ডব কমছে না। উল্লেখ্য, গত বুধবার রাতে কোদালা মহরঢর নামক খামার বাড়িতে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষক মো. সোনা মিয়ার মৃত্যু হয়েছে। 

 

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মৃতহাতিটিকে গর্ত করে পুঁতে ফেলার জন্য বন বিভাগকে অনুরোধ করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ