• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে পার্বত্য চুক্তির বর্ষপূর্তির পোষ্টার টাঙানোর সময় দুর্বৃত্তদের হামলায় পিসিপি’র ৩ কর্মী আহত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Nov 2017   Monday

পার্বত্য চুক্তি বর্ষ পূর্তির উদযাপনের জন্য পোষ্টার টাঙানোর সময় দুর্বৃত্তদের হামলায় পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি)  দুকর্মীসহ ৩জন আহত হয়েছেন। এদের মধ্যে পিসিপি কর্মী গোপাল কান্তি চাকমা (২৩) এবং কলেজ ছাত্র শায়ন চাকমা (২৪) কে  গুরুত্ব আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

সোমবার পিসিপি’র রাঙামাটি কলেজ শাখার সাধারণ সম্পাদক  খোকন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ কথা বলা হয়।

 

প্রেস বার্তায় বলা হয়, পার্বত্য চুক্তির দুই দশক পূর্তি উপলক্ষে  রোববার সন্ধ্যার দিকে রাঙামাটি শহরের বিভিন্ন জায়গায় পোস্টার লাগাচ্ছিল পিসিপি’র কর্মীরা। পোস্টার টানানো শেষে তারা বাড়ি ফেয়ার পথে  শহরের চিংহ্লা মং মারি স্টেডিয়ামের দক্ষিণ পাশে ওৎ পেতে থাকা ৩০ থেকে ৪০ জন একদল দুর্বৃত্ত পিসিপি’র কর্মীদের গতিরোধ করে মোবাইল টাকা পয়সা কেড়ে নেয়। এরপর দুর্বৃত্তরা পিসিপি কর্মীদের উপর রড, কিরিচ দিয়ে এলোপাতাড়িভাবে হামলা চালায়। এতে রাঙামাটি সরকারি কলেজ শাখার সদস্য অনিল কান্তি চাকমা (২২), গোপাল কান্তি চাকমা (২৩) এবং কলেজ ছাত্র শায়ন চাকমা (২৪) মারাত্মকভাবে আহত হয়েছেন। তাদেরকে  রাঙামাটি জেনারেলে  হাসপাতালে ভর্তির পর গোপাল ও শায়ন চাকমার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে। আহতরা হামলাকারীদের মধ্যে মোঃ কবির,  রবি হাসান, মোঃ ইমন, দুলাল ড্রাইভার, মাসুদ, সাইফুল, মোঃ রাসেল  মোঃ আবিরদেরকে সনাক্ত করতে সক্ষম হয়েছেন প্রেস বার্তায় দাবী করা হয়েছে।

 

প্রেস বার্তায় আরো বলা হয়, পার্বত্য চট্টগ্রাম চুক্তির দুই দশক উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কর্মসূচীকে ভন্ডুল করতে এবং পার্বত্য চট্টগ্রামের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।  প্রেস বার্তায় পিসিপি কর্মীদের উপর চিহিৃত হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবী  জানানো হয়েছে।

 

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সত্যজিৎ বড়ুয়া  এ ঘটনায় রাতের আহতদের আত্বীয়-স্বজনদের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে উল্লেখ করে জানান, রোববার সন্ধ্যায় স্টেডিয়াম এলাকায় কিছু পাহাড়ি ছেলের সাথে কিছু বাঙালী ছেলের মধ্যে বাক বিতন্ডা ঘটনা ঘটেছে।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ