• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

মাটিরাঙায় মায়ের সাথে অভিমানে করে ছেলের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Dec 2017   Monday

জেলার মাটিরাঙ্গায় মায়ের সাথে অভিমান করে মো. ওমর ফারুক (১৫) নামে এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। মাটিরাঙ্গা উপজেলার অদুরে বেলছড়ির বদনকার্বারী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে বদনকার্বারী পাড়ার মো. আবদুল মালেকের ছেলে এবং বেলছড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে লেখাপড়া নিয়ে মা ওমর ফারুককে বকাঝকা করে। এ নিয়ে রাগে-অভিমানে রাতের কোন এক সময় সবাই ঘুমিয়ে পড়লে সে বাড়ির পাশে কাঁঠাল গাছের ডালে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।

 

সোমবার (৪ নভেম্বর) সকালের দিকে মা ও ভাবী ঘুম থেকে ওঠে বাড়ির পাশের কাঁঠাল গাছে ওমর ফারুকের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে।

 

এসময় স্থানীয় ইউপি মেম্বার মো. এনামুল হক রাজীব পুলিশকে খবর দিলে মাটিরাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার  অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. জাকির হোসেন আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ