• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটির নানিয়ারচরে দুর্বৃত্তদের গুলিতে সাবেক ইউপি মেম্বার নিহত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Dec 2017   Tuesday

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় তৈচাকমা দজর পাড়ার ১৮ মাইল নামক স্থানে মঙ্গলবার দুর্বত্তদের গুলিতে সাবেক এক ইউপি মেম্বার নিহত হয়েনে। তার নাম অনাদি রঞ্জন চাকমা(৪৬)। ঘটনার প্রতিবাদে নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটি আগামী বৃহস্পতিবার রাঙামাটি জেলায় অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে ।


জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে নানিয়ারচর উপজেলার তৈচাকমা দজর পাড়ার ১৮ মাইল নামক এলাকায় নিজ বাসায় থেকে অনাদি রঞ্জন চাকমা পাশ্ববর্তী চা দোকানে যাচ্ছিলেন। এসময় ৬ থেকে ৭ জনের একদল অস্ত্রধারী দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়া।


পুলিশ লাশ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার পর রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। নিহত অনাদি রঞ্জন চাকমা আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউপিডিএফের সমর্থক বলে স্থানীয়রা জানিয়েছেন। তিনি নানিয়ারচর সদর ইউপির ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার।


এদিকে, নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটির সদস্য সচিব সেন্টু চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় ঘটনার তীব্র িিন্দা ও ্রতিবাদ জানিয়ে এ ঘটনার জন্য নব্য মুখোশ বাহিনীকে দায়ী করেছেন। প্রেস বার্তায় এ ঘটনার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত রাঙামাটি জেলায় অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষনা করা হয়েছে।


প্রেস বার্তায় দাবী করা হয়, হামলার পর অন্য এক ব্যক্তি এখনও নিখোঁজ রয়েছেন। অনাদী রঞ্জন চাকমার বাড়ি নানিয়াচরের চিরঞ্জীব দজর পাড়া। নব্য মুখোশ বাহিনীর সন্ত্রাসীরা গত ১৫ নভেম্বর নানিয়াচর আসার পর থেকে তিনি তাদের ভয়ে পালিয়ে ছিলেন।


প্রেস বার্তায় অবিলম্বে খুনীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলা হয়,নব্য মুখোশ বাহিনীর সন্ত্রাসীরা নানিয়াচরে আসার পর থেকে দিন দুপুরে বিভিন্ন গ্রামে ও থানা সদরে সশস্ত্র মহড়া, অপহরণ, লোকজনকে ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক চাঁদা দাবি করলেও প্রশাসন নীরব রয়েছে। প্রশাসনের এই ভূমিকার কারণে দুর্বৃত্তরা এখন নিরীহ লোকজন খুন করার সাহস পাচ্ছে।


নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তিনি নিশ্চিত করেননি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ