• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জুরাছড়িতে আওয়ামী নেতা হত্যা মামলায় এক ইউপি মেম্বারসহ ৫ জন আটক

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Dec 2017   Sunday

রাঙামাটির জুরাছড়িতে যুবলীগ নেতা অরবিন্দু চাকমা হত্যা মামলায়  রোববার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক ইউপি মেম্বারসহ ৫জনকে আটক করেছে পুলিশ।

 

অপরকি জেলা মহিলা আওয়ামীলীগর সহ-সভাপতি ঝর্ণা খীসাকে হত্যা চেষ্টা মামলায় আটক ৭জনকে গতকাল রোববার আদালতে তোলার পর তাদের  আবারও জেল হাজতে পাঠানো হয়েছে।

 

পুলিশ জানায়,  জুরাছড়িতে যুবলীগ নেতা অরবিন্দু চাকমা হত্যার অভিযোগে রোববার সকালে জুরাছড়ি সদর উপজেলা বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালায়। অভিযানে সময় উপজেলা সদরের বিভিন্ন স্থান থেকে জুরাছড়ি দুমদুম্যা ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার লক্ষি লাল চাকমা(৩০), উত্তম কুমার চাকমা(৪০), মানস চাকমা(২০), রবিধন চাকমা(২০) ও হেমন্ত চাকমা(২১) আটক করা হয়েছে। 

 

রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার সাফিউল সারোয়ার সত্যতা স্বীকার করে জানান, জুরাছড়িতে যুবলীগ নেতা অরবিন্দু চাকমা হত্যার অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে। তাদের আদালতে তোলা হবে।

 

অন্যদিকে, আদালতের কোর্ট পরিদর্শক ইসফিক মজুমদার জানান,  জেলা মহিলা আওয়ামীলীগর সহ সভাপতি ঝর্ণা খীসাকে হত্যা চেষ্টা মামলায় আটক ৭জনকে  রোববার  জেলা আদালতে হাজির করে পুলিশ রিমান্ডের আবেদন জানায়। এতে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কাজী মুহাম্মদ মোহসেন রিমান্ড  নামঞ্জুর করে আগামী ১২ ডিসেম্বর তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য্য করেন এবং আটককৃতদের জেলে পাঠানো নিদের্শ দেন।

 

উল্লেখ্য, গেল মঙ্গলবার জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এছাড়া গেল বুধবার রাঙামাটি শহরের ভালেদী আদামে দুর্বৃত্তরা হামলা করলে  জেলা মহিলা আওয়ামীলীগর সহ সভাপতি ঝর্ণা খীসা আহত হন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ