• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

গুইমারায় বিপুল অস্ত্রশস্ত্রসহ ইউপিডিএফ’র ৬ কর্মী আটক

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Dec 2017   Wednesday

খাগড়াছড়ির গুইমারা উপজেলার চৌধুরী পাড়া এলাকা থেকে বিপুল অস্ত্রশস্ত্রসহ ৬ যুবককে আটক করেছে নিরাপত্তা বাহিনী।


বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে প্রথমে ছয় যুবককে আটক করে এবং পরে তাদের স্বীকারোক্তিতে ২টি পিস্তল, ১টি রাইফেল, ১টি দেশীয় এলজি এবং ৪৯ রাউন্ড গুলী উদ্ধার করা হয়।


মাটিরাঙা সেনা জোনের পক্ষ থেকে আটককৃতদের ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’-এর সামরিক শাখার কর্মী বলে জানানো হয়েছে। তবে ইউপিডিএফ’র পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


গুইমারা থানার ওসি শাহাদাত হোসেন টিটো অস্ত্র উদ্ধার এবং আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

ইউপিডিএফ’র  নিন্দা ও প্রতিবাদ:
৬ কর্মীকে অস্ত্র গুঁজে দিয়ে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।


বুধবার ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় দাবী করা হয়, ইউপিডিএফ’কে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর উদ্দেশ্যে গণসংযোগ শেষে চৌধুরীপাড়ায় রাত যাপনকারী পার্টি ও অঙ্গ সংগঠন ডিওয়াইএফ-এর ৬জন নেতা-কর্মীকে অস্ত্র গুঁজে দিয়ে গ্রেফতার করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ