• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বরকলে আওয়ামীলীগের দু পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৮

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Dec 2017   Thursday

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাঙামাটির বরকল উপজেলার এরাবুনিয়া গ্রামে আওয়ামীলীগ ও যুব লীগের দু পক্ষের মধ্যে সংঘর্ষে ৮জন আহত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার এরাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

 

পুলিশ ও গ্রামবাসীরা জানায়,বৃহষ্পতিবার দুপুরে মোতালেব মুন্সীর জামাই শাহাদাৎ হোসেন এরাবুনিয়া বাজার থেকে মোটর সাইকেলে যাত্রী নিয়ে ভুষণছড়া বাজারে গেলে মোটর সাইকেল মালিক সমিতির সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মোঃ ইলিয়াছ মোটর সাইকেল থামিয়ে শাহাদাৎ কে বলে কেন চোখে সান গ্লাস দেয়নি এবং দু জনের পরিবর্তে কেন তিনজন যাত্রী নিয়ে সমিতির নিয়ম ভঙ্গ করা হলো। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে মোতালেব মুন্সী ও দলবল নিয়ে রাস্তা অবরোধ করলে সেখানে আবার ও দু পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া  এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দু পক্ষের ৮জন আহতসহ ৬টি মোটর সাইকেল ভাংচুর করা হয়। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন ও ছোটহরিনা জোনের বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতরা হলেন, ভুষণছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ও মোটর সাইকেল সমিতির সভাপতি মোঃ ইলিয়াছ (৪০) জুয়েল (২৫) ইলিয়াছ (৩২)  উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক মেম্বার মোতালেব মুন্সী (৫৫) মোঃ আক্তার (২৫) মিরাজ (১৯) জাহেদা আক্তার (১৮) ও গিয়াস উদ্দিন (৩৫)  আহত হয়। দু পক্ষের মধ্যে  ইলিয়াছ মাথায় ও মোতালেব মুন্সী মুখে ও নাকে মারাত্মক আঘাত পায়। তাদের কে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

 

ভুষণছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন জানান, সামান্য ঘটনাকে কেন্দ্র করে এ অনাকাংখিত ঘটনা ঘটানো হয়েছে।

 

 বরকল থানার ওসি মফজল আহম্মদ খান জানান, দুপক্ষের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। দু পক্ষের লোকজন চিকিৎসার জন্য জেলা সদরে নেয়া হয়েছে। এখনো পর্ষন্ত কোন পক্ষ মামলা করেনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

  

ads
ads
আর্কাইভ