• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটিতে কলেজছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগে আটক ১

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Dec 2017   Thursday

রাঙামাটিতে এক কলেজ ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে বৃহস্পতিবার পুলিশ এক যুবককে  আটক করেছে। তার নাম লেলিন চাকমা (২৪) ।

 

রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবির দাবী বৃহস্পতিবার দুপুরের দিকে শহরের তবলছড়ির রাঙামাটি পাবলিক কলেজ প্রাঙ্গণে ঢুকে কয়েকজন যুবক কলেজে অধ্যয়নরত প্রথম বর্ষের শিক্ষার্থী রেফি চাকমাকে অপরণ করে অটোরিকশায় তুলে নেয়ার চেষ্টা চালায়। তবে তাৎক্ষণিকভাবে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা ছাত্রীটিকে উদ্ধারসহ দুর্বৃত্তদের একজন লেলিন চাকমাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। পরে পুলিশকে খবর দেয়ার পর পুলিশ ঘটনাস্থলে আসলে আটক যুবককে থানা পুলিশে সোপর্দ করা হয়।

 

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ বড়–য়া জানান, খবর পেয়ে তাৎক্ষণিক কলেজে গিয়ে লেলিন চাকমাকে আটক করে থানায় নিয়ে নেয়া হয়েছে। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে মামলা দেয়ার প্রক্রিয়া চলছে। মামলার পর আটক যুবককে আদালতে পাঠানো  হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ