• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বন্দুকভাঙ্গায় দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফের ইউনিয়ন শাখার নেতা প্লুটো নিহত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2017   Saturday

রাঙামাটির সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের ধামাইছড়া এলাকায় শনিবার দিবাগত রাত ২টায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) এর বন্দুভাঙ্গা ইউনিয়ন শাখার সংগঠক অনল বিকাশ চাকমা ওরফে প্লুটোকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। নিহত অনল বিকাশ চাকমা ওরফে প্লুটোর বাড়ী জেলার কাউখালী উপজেলার দেবাছড়ি গ্রামে। 

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাঙামাটির সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের ধামাইছড়ার মৌনপাড়া  গ্রামে একটি বাড়ীতে ইউপিডিএফের বন্দুভাঙ্গা ইউনিয়ন শাখার সংগঠক অনল বিকাশ চাকমা ওরফে প্লুটো ও রঞ্জন চাকমা অবস্থান করছিলেন।  শনিবার দিবাগত রাত ২টা দিকে একদল দুর্বৃত্ত বাড়ী ঘেরাও করে তাদের ধরে নিয়ে যায়। এসময় রঞ্জন চাকমা দুর্বৃত্তদের হাত পালিয়ে যেতে সক্ষম হলেও অনল বিকাশ চাকমা ওরফে প্লুটো পালাতে পারেননি। এক পর্যায়ে দুর্বৃত্তরা অনল বিকাশ চাকমা ওরফে প্লুটোকে গুলি হত্যা করে রাস্তার মধ্যে রেখে যায়। সকালের দিকে অনল বিকাশ চাকমা ওরফে প্লুটোর মৃত দেহ মাটিতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। 


কতোয়ালী থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ বড়ুয়া সত্যতা স্বীকার করে জানান, বন্দুকভাঙ্গা ইউনিয়নের ধামাইছড়া একজনকে গুলি করে হত্যা করেছে| লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ