• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বরকলে এক গৃহবধুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Feb 2015   Thursday

রাঙামাটির বরকল উপজেলার সুবলং বাজারের উত্তর পাড়ায় এক গৃহবধু (১৯)কে আমিন ভান্ডারী (৪৫) নামে এক ভন্ড কবিরাজ ধষর্ণের চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বৃহস্পতিবার বিকালে ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে বরকল থানায় মামলা দায়ের করেন।

বরকল থানায় দায়ের করা মামলার বিবরণে জানা যায়, সুবলং বাজারের উত্তর পাড়ায় কবিরাজ আমিন ভান্ডারীর বাড়িতে দুমাস ধরে ভাড়াটিয়া হিসেবে স্ত্রীকে নিয়ে থাকতো মোঃ ইউনুছ। ইউনুছ পেশায় জেলে। স্ত্রীর জটিল রোগটি সারাতে অনেক চিকিৎসক ও  কবিরাজের শরণাপন্ন হয়েও রোগ সরাতে পারেননি। পরে বাড়ির মালিক কবিরাজ আমিন ভান্ডারী তার স্ত্রীর রোগটি সরাতে পারবেন বলে আশ্বাস দিলে তার কথায় বিশ্বাস করে চিকিৎসা করাতে রাজি হন ইউনুছ। তবে শর্ত ছিল গভীর রাতে চিকিৎসা করতে হবে জানান ভন্ড কবিরাজ আমিন ভান্ডারী। তার কথামত রাজী হয়ে বুধবার রাত আনুমানিক ১টার সময় স্ত্রী ও তার শাশুড়ীকে আমিন ভান্ডারীর কাছে পাঠান ইউনুছ। চিকিৎসার নামে আমিন ভান্ডারী ইউনুছের স্ত্রীকে রেখে শাশুড়ীকে বের করে দিয়ে দরজা বন্ধ করেন। এক পর্যায়ে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করলে ওই গৃহবধূ চিৎকার ইউনুছ ও তার শাশুড়ী গিয়ে ধর্ষণের হাত থেকে রক্ষা করেন।

এ ব্যাপারে গৃহবধূর মা জানান, আমরা গরীব মানুষ মেয়ের উন্নত চিকিৎসা করার সামর্থ্য নেই। আমিন ভান্ডারীর কথায় বিশ্বাস করে আমার মেয়ের সর্বনাশ করতে চেয়েছিল। আমি তার উপযুক্ত বিচার চাই।

সুবলং ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার নন্দিত চাকমা (কান্তি) জানান, আমিন ভান্ডারী এলাকায় একজন ভন্ড কবিরাজ। চিকিৎসার নামে এলাকায় অনেক মেয়েকে নষ্ট করতে চেয়েছিল বলে তার অভিযোগ।

বরকল থানার এস আই মোঃ হাসান জানান, এ ব্যাপারে ওই গৃহবধূ নিজেই থানায় এসে একটি মামলা দায়ের করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ