• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

দীঘিনালায় যৌতুক না দেয়ায় গৃহবধূকে ধর্ষন করে ভিডিওচিত্র ধারণ,আটক ৩

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Feb 2015   Friday

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় বেলছড়ি গ্রামে এক গৃহবধু ধর্ষনের অভিযোগ উঠেছে। ঘটনা প্রকাশ না করতে এসময় দুর্বৃত্তরা মুঠোফোনে ভিডিওচিত্র ধারন করে।

 

এদিকে, ১০ ফেব্রুয়ারী উপজেলার ডলুছড়ি এলাকায় ঘটনাটি ঘটলেও দুর্বৃত্তরা ঘটনা যাতে ফাঁস না হয় সে  ননদ ও শাশুরী মিলে গৃহ বধুকে অজ্ঞাত স্থানে আটক  করে রাখে। তবে ঘটনা ফাঁস হওয়ার পর বুধবার সন্ধ্যায় ধর্ষকদের আটক করেছে দীঘিনালা থানার পুলিশ।

 

জানা যায়, উপজেলার বেলছড়ি গ্রামের ২৮ বছরের এক গৃহবধু ১০ফেব্রুয়ার উপজেলার ডলুছড়ি এলাকায় লাকড়ি আনতে গেলে স্বপন মিয়া(২২), মঞ্জুরুল আলম(১৮) এবং শুক্কুর আলীও(২৩) সেখানে যায়। পরে স্বপন আলী বিয়ের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষনের চেষ্টা করে। পরে পেঁপসির পানীয় বোতল থেকে নেশা জাতীয় কিছু পানি জোর পূর্বক খাওয়ানোর পরে তিনজনে পালাক্রমে ধর্ষণ করে। এসময় তারা একে একে ধর্ষনের ভিডিওচিত্র ধারন করে।

 

এদিকে ঘটনা প্রকাশ না করতে ননদ জোস্না বেগম তার স্বামী ওয়াহাব আলী এবং হোসনে আরা যোগসাজশে জোস্না বেগমকে ঘরে আটকে রাখে। আটক রাখার সংবাদ পেয়ে ভাই নুরুল আমিন উদ্ধার করে পুলিশকে জানানো হয়।  এতে পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বপন মিঞা, মঞ্জুরুল আলম এবং শুক্কুর আলীকে আটক করে।

 

এব্যাপারে পুলিশে হাতে আটক মঞ্জুরুল আলম এবং শুক্কুর আলী জানায়, ছেলের বোন  জোস্না বেগম এবং হোসনে আরার পরামর্শে স্বপন মিয়া গৃহবধূকে ধর্ষনের জন্য ত্রিশ হাজার টাকায় চুক্তিতে ভাড়া করে। এর মধ্যে পনের হাজার টাকা নগদ দেয়। পরে তারা ভিডিওচিত্র ধারন করে পালাক্রমে ধর্ষন গৃহবধূকে ধর্ষন করে। হোসনে আরা, জোস্না বেগম এবং তার স্বামী ওয়াহাব আলী যোগসাজশে  ভাড়া করেছে বলে আটককৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

 

এ ব্যাপারে ভাই নুরুল আমিন জানান, আবদুর রাজ্জাক তার ভগ্নীপতি। সে দ্বিতীয় বিয়ে করার পর থেকেই তার উপর নির্যাতন শুরু করে। পরে তামাক চাষ করার জন্য গত বছর একলক্ষ টাকা চেয়েছিল, না দেয়ার পর থেকেই নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। গত ১০ ফেব্রুয়ারী একটি অপবাদ দিয়ে তাড়িয়ে দেয়ার জন্য বখাটে ভাড়া করে। ঘটনার পর থেকেই তার বোন নিখোঁজ ছিল। পরে সংবাদ পেয়ে ননদ জোস্না বেগমের ঘর থেকে বুধবার গৃহবধূকে উদ্ধার করা হয়।

 

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ(ওসি) সাহাদাৎ হোসেন টিটো ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার শিকার গৃহবধূ বাদী হয়ে স্বামী, ননদসহ আট জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। এর মধ্যে ধর্ষনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করা হয়েছে।  তাদের বিরুদ্ধে নারী, শিশু নির্যাতন এবং তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
আর্কাইভ