• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

গুইমারায় দুই স্কুলছাত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jan 2018   Monday

খাগড়াছড়ির গুইমারা উপজেলার বড়পিলাক ও ডাক্তারটিলাস্থ মধ্য মুসলিম এলাকায় দুই স্কুল ছাত্রী আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহতদের লাশ গুইমারা থানা পুলিশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাৎ হোসেন টিটো জানান, রবিবার রাতে পৃথক পৃথক এলাকায় ২ কিশোরী আত্মহত্যা করেছে। এ নিয়ে দুটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত শেষে ঘটনার সঠিক তথ্য পাওয়া যাবে। ময়না তদন্তে রিপোর্ট পেলে পরবর্তী প্রয়োজনীয় প্রদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিক্ষায় ফলাফল খারাপ করায় মায়ের বকুনি খেয়ে রাউদিয়া সুলতানা মিলি (১৫) অভিমান করে  রোববার রাতে বিষ খেয়ে আত্মহত্যা করে। সে গুইমারার ডাক্তারটিলা এলাকার মৃত টেইলার মহিউদ্দিন মিলনের মেয়ে এবং গুইমারা মডেল হাই স্কুল থেকে এসএসসি পরিক্ষার্থী।

 

অন্যদিকে উপজেলার বড়পিলাক এলাকায় বাক প্রতিবন্ধী মিশু আক্তর (১২) পিতা আলা উদ্দিন, তার পরিবারের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে পঞ্চম শ্রেণীর ছাত্র বলে জানা যায়। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ