• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কল্পনা চাকমা অপহরণ মামলার নারাজীর আবেদনের পরবর্তী শুনানীর দিন ২৫ এপ্রিল

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jan 2018   Tuesday

দেশ-বিদেশে বহুল আলোচিত হিল উইমেন্স ফেডারেশন নেত্রী কল্পনা চাকমা অপহরণ মামলার পুলিশের তদন্ত প্রতিবেদনের উপর বাদীর নারাজী আবেদনের শুনানী আবারো পিছিয়ে দিয়ে আগামী ২৫ এপ্রিল পরবর্তী শুনানীর দিন ধার্য করেছেন আদালত।

 

মঙ্গলবার সকালে  রাঙামাটি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমদ শুনানীর পরবর্তী দিন ধার্য করেন।

 

মামলার বাদী পক্ষের আইনজীবি জুয়েল দেওয়ান জানান, কল্পনা চাকমা অপহরণ মামলার পুলিশের তদন্ত প্রতিবেদনের উপর বাদীর নারাজী আবেদনের শুনানী  দিন মঙ্গলবার আদালতে ধার্য ছিল। এতে মামলার শুনানীর জন্য বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমদ এর বিচারিক আদালতে তোলার পর বিজ্ঞ বিচারক আগামী ২৫ এপ্রিল পরবর্তী শুনানীর দিন ধার্য করেছেন। আদালতে শুনানীর সময় মামলার বাদী কল্পনার বড় ভাই কালিন্দী কুমার চাকমা উপস্থিত ছিলেন। এ নিয়ে নারাজী শুনানী সপ্তম বার পেছানো হল।

 

তিনি আরো জানান, যেহেতু  কল্পনা চাকমা মামলাটি একটি চাঞ্চল্যকর মামলা। তাই আশা করা যাচ্ছে আদালতের নির্দেশিত প্রতিবেদন দাখিল ও মামলার আরো অধিকতর তদন্তের জন্য আদালত নির্দেশ দেন তাহলে এই মামলার  একটি যথাযথ সত্য উদঘাটন বের হয়ে আসবে।

 

উল্লেখ্য, ১৯৯৬ সালে ১১ জুন গভীর রাতে রাঙামাটির বাঘাইছড়ি নিউ লাল্যাঘোনা থেকে অপহরণ হয় নারী নেত্রী কল্পনা চাকমা। এ ঘটনার মামলার পর একাধিক তদন্ত কর্মকর্তা তদন্ত করা হলেও কেউ কল্পনার সন্ধান দিতে পারেনি। সর্বশেষ মামলার তদন্ত কর্মকর্তা রাঙামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান কল্পনা চাকমা অপহরণ ঘটনার তদন্ত করে ২০১৬ সালে ১৬ নভেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেন। এ  প্রতিবেদন প্রত্যাখান করে আরো অধিকতর তদন্তের জন্য সে মাসে ২৮ নভেম্বর আদালতে নারাজী আবেদন জানান মামলার বাদী কল্পনা চাকমার বড় ভাই কালিন্দী কুমার চাকমা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ