• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা বাতিলের দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Feb 2018   Monday

ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা বাতিলের দাবীতে সোমবার রাঙামাটিতে প্রিন্ট ও ইলেকট্রক্সি মিডিয়ার কর্মরত কর্মীরা মানববন্ধন করেছে।


জেলা প্রশাসন কার্যালয় চত্বরে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধনে রাঙামাটিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার কর্মীরা অংশ নেন। মানববন্ধন চলাকালে রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ারুল হক, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ সোলেয়মান, রাঙামাটি সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক মনসুর আহমেদ, প্রবীন সাংবাদিক একলাস মিয়া খান, রাঙামাটি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক ফাতেমা জান্নাত মুমু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক হিমেল চাকমা।


মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা বাস্তবায়িত হলে স্বাধীনতা ও অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এবং তার পাশাপাশি সরকারী অফিসের দুর্নীতিকে অবাধ করে তুলবে। নেতৃবৃন্দ অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা বাতিলের দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ