• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

সিইউজে’র নতুন নেতৃত্বকে কেইউজেসহ খাগড়াছড়ির বিভিন্ন মহলের অভিনন্দন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Feb 2018   Thursday

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)-এর নব-নির্বাচিত সভাপতি নাজিমউদ্দিন শ্যামল, সিনিয়র সহ-সভাপতি মাঈনুদ্দীন দুলাল, সহ-সভাপতি মোহাম্মদ আলী এবং সাধারন সম্পাদক হাসান ফেরদৌসকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে খাগড়াছড়ির বিভিন্ন মহল।


খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর সভাপতি নুরুল আজম, সহ-সভাপতি সৈকত দেওয়ান, সা: সম্পাদক কানন আচার্য্য সহ-সাধারণ সম্পাদক রিপন সরকার এবং কোষাধ্যক্ষ দুলাল হোসেন এক যুক্ত বার্তায় সিইউজে নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন।


এক অভিনন্দন বার্তায় কেইউজে নেতৃবৃন্দ উল্লেখ করেন, সিইউজে দেশের সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, অসাম্প্রদায়িক লড়াই-সংগ্রাম এবং সত্যনিষ্ঠ সাংবাদিকতার জন্য নিবেদিত অগ্রণী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের নতুন নেতৃত্ব বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের সাংবাদিকতার ক্ষেত্রেও গুরুত্ববহ।


এদিকে সিইউজে’র নতুন নেতৃত্বকে পৃথক বার্তায় অভিনন্দন জানিয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কংজরী চৌধুরী, খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা নির্মলেন্দু চৌধুরী, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি’র সা: সম্পাদক মো: শানে আলম, জেলা ক্রীড়া সংস্থা’র সা: সম্পাদক জুয়েল চাকমা, জেলা আওয়ামীলীগ নেতা মংসুইপ্রু চৌধুরী অপু, তরুণ আওয়ামীলীগ নেতা ও জেলা পরিষদ সদস্য খোকনেশ^র ত্রিপুরা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী মো: জসিম উদ্দিন, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলন’র সা: সম্পাদক মুহাম্মদ আবু দাউদ, কনজিউমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর খাগড়াছড়ি শাখার সা: সম্পাদক প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সভাপতি সুদর্শন দত্ত ও সা: সম্পাদক এড. জসিম মজুমদার, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম, লক্ষ্মীছড়ি প্রেসক্লাব সভাপতি মোবারক হোসেন, উপজাতীয় ঠিকাদার কল্যাণ সমিতি’র সভাপতি মংক্যচিং মারমা এবং সা: সম্পাদক মিল্টন চাকমা, মাটিরাঙা প্রেসক্লাব সম্পাদক মুজিবুর রহমান, পানছড়ি প্রেসক্লাব সভাপতি নতুনধন চাকমা ও সা: সম্পাদক শাহজান কবির সাজু এবং খাগড়াছড়ি টেলিভিশন সাংবাদিক এসোসিয়েশন’র সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সজীব।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ