• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে জেলা বিএনপি’র সভাপতিসহ ৬ নেতাকে আটক করেছে পুলিশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Feb 2018   Monday

রাঙামাটি শহরের কাঠালতলী এলাকা থেকে সোমবার রাত ৮টার দিকে জেলা বিএনপির সভাপতি মোঃ শাহ আলমসহ ৬ নেতাকে আটক করেছে পুলিশ। ষড়যন্ত্র ও নাশকতার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।


একাধিক সূত্রে জানা যায়,সোমবার রাত ৮টার দিকে কাঠালতলীস্থ বিএনপির কার্যালয় থেকে ষড়যন্ত্র ও নাশকতার অভিযোগে পুলিশ জেলা বিএনপির সভাপতি মোঃ শাহ আলমসহ ৬জনকে আটক করেছে। আটককৃত অন্যরা হলেন,জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির প্রচার সম্পাদক আবুল হোসেন বালী, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, জেলা যুব দলের সাধারন সম্পাদক মোঃ ইলিয়াস ও জেলা ছাত্র দলের দপ্তর সম্পাদক কামাল উদ্দীন।  বিএনপির নেতারা অভিযোগ করেছেন বেগম খালেদা জিয়ার আদালতে মামলার রায়কে কেন্দ্র করে পুলিশ ধরপাকর চালাচ্ছে।


রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ বড়ুয়া জানান, ষড়যন্ত্র ও নাশকতার উদ্দেশ্য বিএনপির কার্যালয়ের পাশে একটি ফার্নিচার দোকানে জড়ো হওয়ার সময় গোপণ সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৬জনকে আটক করেছে।আটককৃতদের বিরুদ্ধে আমলযোগ্য অপরাধ সংঘটিত হওয়ার আশংকায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 


এদিকে, বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ান জেলা বিএনপির ৬নেতাকে পুলিশি গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযোগ করে বলেছেন, সরকার আদালতের রায়কে ভিন্নখাত প্রবাহিত এবং একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে বিএনপি নেতা কর্মীদের গণ গ্রেফতার চালাচ্ছে। তিনি  অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তির দাবী জানিয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ