• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রামগড়ে চাঁদের গাড়ি উল্টে নিহত ১, আহত ৮

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Feb 2018   Tuesday

খাগড়াছড়ি রামগড় উপজেলার পাতাছড়ায় পন্য ও যাত্রীবাহি চাঁদের গাড়ী উল্টে ১ মহিলা নিহত ও অপর  ৮জন আহত হয়েছে। নিহতের নাম ম্রাইনামা মারমা (৪০)।

 

জানা যায়, মঙ্গলবার চাঁদের গাড়ীটিতে ধারণ ক্ষমতার চাইতেও অতিরিক্ত যাত্রী ও পণ্য  নিয়ে যাওয়ার সময় রাউপজেলার পাতাছড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পাকলাপাড়ায় এলাকায় পৌছলে গাড়ীটি উল্টে  যায়। এতে ঘটনাস্থলে ¤্রাইনামা মারমা নিহত হন। এতে আহত হন ৮জন। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান, নাকাপা পুলিশ ফাঁড়ির সদস্যরা ও পাতাছড়া আনসার ক্যাম্প সদস্যরা স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্সে পাঠায়।

 

আহতরা হলেন, নিলা অং মারমা (৬০), মংসানু মারমা (৩৫), বদং মারমা (৪৫), সুইচিং মারমা (৪৫), রুইচা অং মারমা (৪২) গাড়ির স্টাফ রাম্প্রুচাই মারমা (২৫)। আহতদের সকলেই রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের পাকলাপাড়ার বাসিন্দা।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রের কতর্ব্যরত চিকিৎসক ডা. রতন খীসা জানান, দুর্ঘটনায় ৮ জন কে চিকিৎসা দেয়া হয়েছে এরমধ্যে ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। ১ জনের অবস্থা গুরত্বর হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) দূর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ