• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম দিন উপলক্ষে রাঙামাটি শিশু নিকেতনের আনন্দ র‌্যালী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Mar 2018   Saturday

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ৯৯ তম জন্মদিন  ও  জাতীয় শিশু দিবস  উপলক্ষে  শনিবার সকালে রাঙামাটি শিশু নিকেতন বিদ্যালয়ের উদোাগে শিশু সমাবেশ এবং আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

 

বিদ্যালয় প্রাঙ্গনে অধ্যক্ষ মো: মোস্তফা কামালের সভাপতিত্বে শিশু সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিলন কান্তি বড়–য়া, কল্যানী চাকমা, মিনু ত্রিপুরা, ফাল্গুনী দত্ত, রীনা আক্তার সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা। শিশু সমাবেশের আগে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক-অভিভাবিকাদের অংশ গ্রহনে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের করা হয়। রাঙামাটি শিশু নিকেতন বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে আনন্দ র‌্যালিটি  নতুন বাস স্টেশন এলাকা ঘুরে পূনরায় বিদ্যালয় মাঠে  গিয়ে  শেষ হয়। বিদ্যালয়ের অধ্যক্ষ মো: মোস্তফা কামাল আনন্দ র‌্যালীর নেতৃত্ব দেন।

 

সভাপাতির বক্তব্যে বিদ্যালয়ের অধ্যক্ষ মো: মোস্তফা কামাল বলেন ১৭ মার্চ বাঙ্গালী জাতির আননন্দের দিন। ১৯২০ সালের এই দিনে গোপালগন্ঞ্জের টুঙ্গিপাড়ায়  জন্ম নিয়েছিলেন স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।  ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন তারই সূত্র ধরে ১৯৭১ সালের ২৬ মার্চ বীর বাঙ্গালীরা স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল এবং দীর্ঘ ৯ মাসের মুক্তি সংগ্রামের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চুড়ান্ত বিজয় লাভ করেছিল। বঙ্গবন্ধু শিশুদের খুব বেশী ভালবাসতেন বলেই তাঁর জন্মদিনে বাংলাদেশের শিশুরা আজ জাতীয় শিশু দিবস পালন করছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ