• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে তৈয়বিয়া আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Mar 2018   Sunday

রাঙামাটির রিজার্ভ বাজারস্থ তৈয়বিয়া আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

শনিবার স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারী জেনারেল আলহাজ¦ মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, রাঙামাটি সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আল্লামা আলহাজ¦ নুরুল আলম হেজাজী, রাঙামাটি চেম্বার অব কমার্সের পরিচালক হাজী মোঃ মনসুর আলী।

 

স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ মনসুর আলীর পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ আলহাজ¦ মোঃ আখতার হোসেন চৌধুরী।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ জানে আলম, সদস্য আবদুল হালিম ভোলা, সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ হারুন, শফিউল আজম, মাওলানা শফিউল আলম আল-ক্বাদেরী, হাজী মোঃ নাছির উদ্দিন প্রমুখ। 

 

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন, মানুষের জানমালের ক্ষতি করে যারা নিজেদের অধিকারের কথা বলে তারা কখনো মানুষের  বন্ধু হতে পারে না। অস্ত্রের ভয় দেখিয়ে মানুষকে জিম্মি অধিকার আদায় করা যায় না। আদর্শের মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে অধিকার আদায় করতে হয়। 

 

তিনি আরো বলেন, ধর্মের দোহাই দিয়ে যারা মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করে তারা মুলতঃ ধর্মের নামে অধর্মের কাজই করে। সকল ধর্মের মুলে রয়েছে মানবতা আর মানুষে মানুষে সম্প্রীতি। ধর্মের নামে সাম্প্রদায়িক উস্কানিদাতারা দেশ ও মানবতার চরম শত্রু বলেও মন্তব্য করেন তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ