• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিলাইছড়িতে ধারক দেয়াল ধসে আহত ১

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Mar 2018   Thursday

বিলাইছড়ি উপজেলা জামে মসজিদ কলোনীতে বুধবার আনুমানিক দুপুর দেড়টার সময় বসত বাড়ির উপর ধারক দেয়াল ধসে পড়ে এক ব্যক্তি আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম মোঃ শামসুল আলম (৬৫)। তিনি ঐ এলাকায় সপরিবারে ভাড়া বাসায় থাকতেন।

 

তার স্ত্রী সখিনা খাতুন জানান, দেয়াল ধসে পড়ার সময় তারা নাতি নাতনীসহ বাড়িতে সাত জন ছিলেন। হঠাৎ করে দেয়াল ধসে ঘরে উপর পড়লে তার স্বামী দেয়ালের নিচে চাপা পড়ে যান। এ সময় আশপাশের লোকজন খবর পেয়ে তাকে মাটিচাপা হতে উদ্ধার করে সঙ্গে সঙ্গে বিলাইছড়ি হাসপাতালে নিয়ে যান।

 

তিনি আরও জানান, যে দেয়ালটি ধসে পড়েছে সেটি মালিকানা ব্যক্তির নিজস্ব করা দেয়াল ছিল। সেখান থেকে একাংশ দেয়াল ধসে পড়েছে। বাকী দেয়ালের অংশতেও বৃহৎ ফাটল ধরেছে। যে কোন সময় সেটিও ধসে পড়ে অঘটন ঘটার সম্ভাবনা রয়েছে।

 

আহত মোঃ শামসুল আলম জানান,  তিনি তার পা নাড়াচাড়া করতে পারছেন না। হাতে এবং কোমরেও ভীষণ আঘাত পেয়েছেন

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে কর্তব্যরত (বর্তমান) কেংড়াছড়ি ইউনিয়নে দায়িত্বরত উপ-সহকারি কমিউনিটি মেডিক্যাল অফিসার চাউগ্যা মারমা জানান, দেয়াল ধসে আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার কোমরে আঘাত লেগেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ