• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামায় এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Apr 2018   Thursday

বিদ্যালয়ের ছুটির পর বাড়ী যাওয়ার পথে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে একা পেয়ে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকাল সাড়ে ৪টার সময় লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিনের ৩নং ওয়ার্ডের দোছড়ি ওমর কাজীর রাবার বাগানে।

 

এ ঘটনায় বুধবার রাত ১১টার পর স্কুল ছাত্রীর মা আমেনা বেগম বাদী হয়ে ধর্ষণের চেষ্টাকারী মোঃ গিয়াস উদ্দিনকে আসামী করে লামা থানায় নারী ও শিশু নিযার্তন দমন আইনে মামলা রুজু করেন। আসামী মোঃ গিয়াস উদ্দিন উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গয়ালমারা এলাকার সৈয়দ হোসেনের ছেলে।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোঃ খায়রুল বলেন, উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দোছড়ি মগপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর এক ছাত্রী বিকাল ৪টায় বিদ্যালয় ছুটির পর বাড়ী  যাওয়ার পথে একই ওয়ার্ডের মোঃ গিয়াস উদ্দিন একা পেয়ে রাস্তার পাশে ওমর ফারুকের রাবার বাগানের জঙ্গলে জোর করে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় মেয়েটির চিৎকারে কয়েকজন পথচারী এগিয়ে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে এবং ধর্ষণের চেষ্টাকারী গিয়াস উদ্দিনকে ধরে ফেলে। ঘটনাস্থলটি উপজেলা সদর থেকে প্রায় ৩৭ কিলোমিটার দূরে দূর্গম পাহাড়ী এলাকায়। ওই এলাকায় কোন নেটওয়ার্ক নেই। আসামীকে বৃহস্প্রতিবার লামা জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

 

এলাকার ৩নং ইউপি`র মেম্বার মোহাম্মদ হোসাইন মামুনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিদ্যালয় থেকে স্কুল ছাত্রীটি বাড়ী যেতে প্রায় দু`ঘন্টা হেঁটে যেতে হবে। এ দীর্ঘ পাহাড়ী পথ বেয়ে প্রতিদিন বিদ্যালয়ে আসা যাওয়া করতে হয় মেয়েটিকে। ধর্ষনের চেষ্টার সময় মেয়েটির আত্মচিৎকারে রাস্তাদিয়ে হেটে যাওয়া লোকজন এগিয়ে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে এবং ধর্ষণের চেষ্টাকারী মোঃ গিয়াস উদ্দিনকে ধরে আমার কাছে নিয়ে আসে। আমার কাছে নিয়ে আসার পূর্বে এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে খুব মারধর করে। রাতেই আমি লামা থানায় আসামীকে সোপর্দ করি।

 

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ধর্ষণের চেষ্টার ঘটনাস্থলটি খুব দূর্গম এলাকায়। ওই এলাকায় কোন নেটওয়ার্ক না থাকায় মূহুর্তের মধ্যে ঘটনাটি জানা সম্ভব হয়নি। বৃহস্প্রতিবার লামা জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত আসামী গিয়াসকে প্রেরণ করলে আদালত চিকিৎসা শেষে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ