• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

বাঘাইছড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট পুলিশের এক কনস্টেবলের মৃত্যূ

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Apr 2018   Saturday

রাঙামাটির বাঘাইড়ি উপজেলায় সাজেক ইউনিয়নে ১০নং পুলিশ ফাড়িতে শুক্রবার গভীর রাতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আশিষ কুমার পাল (২২) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যূ হয়েছে। নিহত কনস্টেবলের বাড়ী নোযাখালী জেলার সোনাই মুড়ি উপজেলায়। তার পিতার নাম হারাধন কুমার পাল। তিনি ২০১৪ সালে  পুলিশ কনষ্টেবল পদে যোগদান করেন।

 

পুলিশ ও স্থানীযরা জানায়, শুক্রবার রাত ১২টার দিকে বাঘাইড়ি উপজেলায় সাজেক ইউনিয়নের ১০নং বিপি পুলিশ চেকপোষ্ট এলাকায় ৩৩ কেবির একটি বৈদ্যুতিক তার ছিড়ে পড়ে। এতে পুলিশ  ফাড়িটি বিদ্যুতে  শর্ট সাকিটে পরিণত হয় এবং পাশে থাকা বন বিভাগের চেক পোষ্টে সাথে সাথে  আগুন লেগে যায়। এসময় আগুন ছড়িয়ে পড়লে পাশ্ববর্তী জেলা পরিষদের শুল্ক ফাঁড়িও পুড়ে যায়। এতে পুলিশ  ফাড়িতে থাকা পুলিশের ওয়ারলেস অপারেটর কনস্টেবল আশিষ কুমার পাল  বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে গুরুত্বর জখম হন। পরে সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খাগড়াছড়ি দিঘীনালা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দীঘিনালার  ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ