• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় ইউপিডিএফের নিন্দা

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Apr 2018   Monday

খাগড়াছড়ির সদর উপজেলার কমলছড়ি গ্রামের বাসিন্দা ও সমাজ কর্মী সূর্য বিকাশ চাকমা (৫২) কে দুর্বৃত্তরা গুলি করে হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ইউনাইটেডপিপল্স ডেমোক্রেটিকফ্রন্ট (ইউপিডিএফ)। 

 

ইউপিডিএফের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, সোমবার বিকাল ৪টার দিকে এমএন লারমা গ্রুপের জনসংহতি সমিতির একদল অস্ত্রধারী দয়াল চাকমার বাড়ি থেকে সূর্য বিকাশ চাকমাকে ডেকে নিয়ে বাড়ির উঠোনে গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।


প্রেস বার্তায় দাবী করা হয়, পার্বত্য চট্টগ্রামে হানাহানিমুক্ত শান্ত পরিবেশ বজায় থাকুক, একটি গোষ্ঠী চায় না। তারাই পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটাচ্ছে। আঞ্চলিক রাজনৈতিক দলের লেভেল এঁটে দীর্ঘদিন যাবৎ নানা অপরাধী কর্মে তৎপর চিহ্নিত একটি চক্রকে নীলনক্সা মতো এ গোষ্ঠীটি বাগিয়ে নিয়েছে। জনগণের আন্দোলন বাধাগ্রস্ত করার হীন উদ্দেশ্যে এদের লেলিয়ে দিয়ে এ গোষ্ঠীটি পার্বত্য চট্টগ্রামে আবার নতুন করে খুনখারাবিতে মেতে উঠেছে।

 

বিবৃতিতে একটি টিভি চ্যানেলসহ কিছু অনলাইন সংবাদ মাধ্যমে কমলছড়ির বাসিন্দা ও সমাজকর্মী সূর্য বিকাশ চাকমাকে “ইউপিডিএফ নেতা” হিসেবে প্রচার করার ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রের অংশ বিশেষ বলে দাবী করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ