• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

সাজেকের রুইলুই পর্যটন এলাকায় আগুনে তিন কটেজ পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Apr 2018   Monday

রাঙামাটির সাজেক ইউনিয়নের রুইলুই পর্যটন এলাকায় অগ্নিকান্ডে তিনটি  কটেজ সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে। রোববার দিবাগত গভীর রাত পৌনে দুইটার সময় এই আকস্মিক অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে।


স্থানীয়রা জানায়, রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই পর্যটন এলাকায় আকস্মিক অগ্নিকান্ডে সাজেক বিলাস, গরবা কটেজ ও কাচালং কটেজ সম্পূর্ন পুড়ে যায়। এসময় প্রচন্ড বাতাসের কারনে আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বাহিনী ,স্থানীয় লোকজন ও দিঘীনালা থেকে ফারয়ার সার্ভিস আগুন নেভানোর কাজে অংশ নিয়ে কয়েক ঘন্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তবে স্থানীয়দের মতে কোনো প্রকার বিদ্যুতিক শর্ট সার্কিট দূর্ঘটনার সম্ভাবনাও সেখানে নেই। এছাড়া গভীর রাতে সেখানে কোনো ধরনের রান্নার কাজও চলার কথা নয়। তাহলে আগুনটা লাগলো কিভাবে, এমন প্রশ্ন এখন সাজেকের সকলের মুখে মুখে।


সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনোয়ার হোসেন জানান, তিনটি কটেজের মধ্যে একটি কটেজ সম্পূর্ন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাকী দুটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কটেজে মধ্যে জ্বালানি কাঠ থেকে বা অন্য কিছু থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। তবে অগ্নিকান্ডে ঘটনাটি কোন নাশকতা ছিল না।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ