• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পানছড়িতে পিসিপি’র এক কর্মীকে জখম করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Apr 2018   Monday

খাগড়াছড়ির পানছড়িতে পাহাড়ী ছাত্র পরিষদের(পিসিপি) এক কর্মীকে হামলা করে জখম করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে হমলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে সংগঠনটি।


পিসিপির জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় অভিযোগ করে বলা হয়, সোমবার দুপুর ১টার দিকে পুলিশের উপস্থিতিতে দিপন আলো চাকমা, আম্বেদকর চাকমা, জলন্ত চাকমা ও টিটু চাকমার নেতৃত্বে ২০-২৫ জনের এমএন লারমা গ্রুপের জনসংহতি সমিতির লোকজন পানছড়ি কলেজে প্রবেশ করে। এসময় তারা পরীক্ষার হল রুমে ঢুকে পিসিপি`র কলেজ শাখার সদস্য ও এইচএসসি পরীক্ষার্থী বাবু চাকমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন চিৎকার দিয়ে তাকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।


প্রেস বার্তায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম করার ঘটনা প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না উল্লেখ করে হামলাকারীদের গ্রেফতার করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ