• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

অবশেষে ১মাস ১ দিন পর মু্ক্তি পেলেন এইচডব্লিউএফের দুই নেত্রী

Published: 19 Apr 2018   Thursday

রাঙামাটির কুতুকছড়ি ইউনিয়নের আবাসিক এলাকা থেকে অপহৃত হিল উইমেন্স ফেডারেশনের(এইচডব্লিউএফ) দুই নেত্রীকে অপহরণের দীর্ঘ ১মাস ১ দিন পর মুক্তি দিয়েছে অপহরণকারীরা।

 

বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে খাগড়াছড়ি শহরের তেতুল তলার এপিবিএন স্কুল গেইট এলাকা থেকে  তাদের ছেড়ে দেয়া হয়। 

 

উল্লেখ্য, গেল ১৮ মার্চ রাঙামাটির সদর উপজেলার কুতুকছড়ি আবাসিক এলাকা থেকে এক দল দুর্বৃত্ত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের(ইউপিডিএফ) সমর্থিত সংগঠন হিল ইউমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মন্টি চাকমা ও রাঙামাটি জেলা শাখার সাধারন দয়াসোনা চাকমাকে অস্ত্রের মূখে অপহরণ করে। এসময় দুর্বৃত্তদের গুলিতে ধর্ম সিং চাকমা আহত হন। এ অপহরনের ঘটনায় ইউপিডেএফ ও তাদের সংগঠনের পক্ষ থেকে গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করেছিল।


রাঙামাটি থেকে অপহরনের ১ মাস ১ দিন বৃহস্পতিবার পৌনে ৮টার দিকে খাগড়াছড়ির তেতুলতলার এপিবিএন স্কুল গেইট এলাকা থেকে হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রী মন্টি চাকমা ও দয়া সোনা চাকমাকে তাদের আত্বীয়-স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধিদের জিন্মায় ছেড়ে দিয়েছে অপহরনকারীরা।


আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের(ইউপিডিএফ) মূখপাত্র মাইকেল চাকমার দুই নেত্রী মুক্তির পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে খাগড়াছড়ি শহরের তেতুলতলা এলাকা থেকে মন্টি চাকমা ও দয়াসোনা চাকমাকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা।


মন্টি চাকমার বড় ভাই সুভাষ চাকমার সাথে যোগাযোগে করা হলে তিনি জানান, মুক্তি পাওয়ার পর পর মোবাইলে মন্টি চাকমার সাথে কথা বলেছেন। তারা দুজনে সুষ্ঠু শরীরে রয়েছেন। তিনি আরো জানান, রাত হওয়ার কারণে তারা হয়তো খাগড়াছড়িতে এক আত্বীয় বাসায় অবস্থান করবেন। সেখান থেকে কাল শুক্রবার সকালে রাঙামাটির বাড়ীতে আসবেন।


খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাঙামাটি থেকে অপহৃত দুই নারীকে অপহরনকারীরা মুক্তি দিয়েছে বলে শুনেেেছন জানিয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ