• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

এইচডব্লিউ`র দুই নেত্রী রাঙামাটির বাড়ীতে ফিরেছেন,বনর্না করলেন অপহরনের দুঃসহের কথা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Apr 2018   Friday

১ মাস ১ দিন পর খাগড়াছড়ি থেকে মুক্তির পাওয়ার পর হিল উইমেন্স ফেডারেশনের(এইচডব্লিএফ) দুই নেত্রী শুক্রবার রাঙামাটিতে নিজ নিজ বাড়ীতে ফিরেছেন। ইউপিডিফের সমর্থিত সংগঠন দিকে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মন্টি চাকমা নানিয়ারচর উপজেলার মরাচেঙে এবং একই সংগঠনের জেলা শাখার সাধারন সম্পাদক দয়াসোনা চাকমা কাউখালী উপজেলার দুর্গম শুকনোছড়ি গ্রামের বাসায় ফিরেছেন। তারা দু জনেই সুষ্ঠ শরীরে রয়েছেন।


শুক্রবার দয়াসোনা চাকমার কাউখালীর শুকনাছড়ির গ্রামের বাড়ীতে তার মুক্তি কথা জানতে পেরে তার সংগঠনের সহকর্মীরা এবং আত্বীয়-স্বজন ও গ্রামের লোকজন তাকে এক নজর দেখতে তার বাসায় ভিড় জমান। এসময় দয়াসোনা চাকমাকে পেয়ে তার সহকর্মীরা আবেগ-অপ্লুত হয়ে পড়েন। অনেক আবার কান্নাও করেন।


দয়াসোনা চাকমা অপহরনের দুঃসহ দিনগুলোর কথা উল্লেখ করে আরো বলেন, অপহরণকারীরা শারীরিকভাবে নির্যাতন না করলেও রাঙামাটি ও খাগড়াছড়িতে ৫টি স্থান পরিবর্তন করে পায়ে হেটে বিভিন্ন স্থানে আটকে রেখেছে। আটকের সময় কখনো অন্ধকার ঘরে আর কত সময় বনে রেখেছে আবার রাতে অন্ধকারে দুর্গম পথ পায়ে হাটছে হয়েছে। তারা আসামী হলেও সহযোদ্ধার হিসেবে অপহরণকারীরা তাদের সাথে খারাপ আচরণ করেনি এবং তারা ভাল ছিল।


অপহরণকারীরা গণতান্ত্রিক ইউপিডিএফের দাবী করে তিনি আরো বলেন, গেল ১৮ মার্চ অপহরনের দিন নানিয়ারচর উপজেলার হাদামোলা ঘাট এলাকায় রাখা হয়। সেখান থেকে ইঞ্জিন বোটে করে গত ২০ মার্চ অপহরনকারীরা দুজনকে খাগড়াছড়ির মহালছড়িতে নেয়ার পর অপহরনকারী গণতান্ত্রিক ইউপিডিএফ ও এমএন লারমা গ্রুপের জনসংহতি সমিতির(সংস্কার পন্থী) লোকজনদের হাতে তুলে দেয়। পরে সেখান থেকে দুদিন দুই রাত পায়ে হেটে নিয়ে গিয়ে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং এলাকায় ও বাজে ছড়া একটি কুড়ে ঘরে রাখা হয়। সেখানে অপহরনকারীরা জোর করে স্বাক্ষর ও ভিডিও ধারন করে রাখে যে তারা গণতান্ত্রিক ইউপিডিএফ দ্বারা অপহৃত হননি। প্রসিত বিকাশ নেতৃত্বে ইউপিডিএফের দ্বারা অপহৃত হয়েছে।


তিনি আরো জানান, মুক্তি পাওয়ার আগে দীঘিনালা উপজেলার বড়াদমে তাদেরকে তিন দিন আটকে রাখা হয় তাদের। এরপর গেল বৃহস্পতিবার তাদের খাগড়াছড়িতে গাড়ীতে করে নিয়ে আসার পর তেতুলতলা এপিবিএন স্কুল গেইট এলাকা থেকে তাদের মুক্তি দেয় অপহরণকারীরা।


এদিকে অপর মুক্তি পাওয়া হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মন্টি চাকমার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি নানিয়ারচর উপজেলার মরাচেঙে-এর নিজ বাড়ীতে পৌছেছেন এবং মাবাবার সাথে রয়েছেন। তিনি সুষ্ঠ রয়েছেন।


উল্লেখ্য, গেল বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে খাগড়াছড়ির তেতুলতলার এপিবিএন স্কুল গেইট এলাকা থেকে ইউপিডিফের সমর্থিত সংগঠন হিল ইউমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মন্টি চাকমা ও রাঙামাটি জেলা শাখার সাধারন দয়াসোনা চাকমাকে তাদের আত্বীয়-স্বজন ও স্থানীয় জন প্রতিনিধির কাছে মুক্তি দেয় অপহরনকারীর। গেল ১৮ মার্চ রাঙামাটির সদর উপজেলার কুতুকছড়ি আবাসিক এলাকা থেকে এক দল দুর্বৃত্ত দুই নেত্রীকে অস্ত্রের মূখে অপহরণ করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ