• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

কাপ্তাই হ্রদের পানি থেকে বন্য হাতি শাবকের মৃত দেহ উদ্ধার

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 May 2018   Friday

রাঙামাটির কাপ্তাই উপজেলার শুকনাছড়ি এলাকার  কাপ্তাই হ্রদ থেকে বুধবার সন্ধ্যায় একটি মৃত শাবক হাতি উদ্ধার করেছে বন বিভাগ।পাহাড় থেকে পড়ে হ্রদের পানিতে ডুবে হাতিটির মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

 

কাপ্তাই রাইং খিয়ং ষ্টেশন কর্মকর্তা আবদুল মালেক হাতির মৃত্যুর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পাহাড়ি পথে চলাচল করার সময় সম্ভবত  ২ থেকে ৩ দিন আগে পা পিছলে  হ্রদে পড়ে পানিতে ডুবে ১০ থেকে ১২ বছর বয়সের হাতিটির মৃত্যু হয়েছে। শুকনাছড়ি সংলগ্ন হ্রদের ওই স্থানে কচুরিপানার মধ্যে পড়ে গেলে হাতিটি আর উঠতে পারেনি। তার পায়ে আঘাত লাগার চিহ্ন রয়েছে।

 

খবর পেয়ে বুধবার সন্ধ্যায় ঘটনাস্থলে ছুটে যান পার্বত্য চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা তৌফিকুল ইসলাম, কাপ্তাই রেন্জ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, রাইংখিয়ং ষ্টেশন কর্মকর্তা আবদুল মালেকসহ বনবিভাগীয় কর্মীরা। পরে মৃত হাতিটিকে হ্রদ থেকে তুলে বুধবার রাতেই শুকনাছড়ি এলাকায় পুঁতে ফেলা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ