• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

শক্তিমান চাকমাকে গুলি করে হত্যার ঘটনায়
এমএন লারমা গ্রুপের জেএসএসের নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 May 2018   Friday

নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমাকে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেছে এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি (জেএসএস)।

 

বৃহস্পতিবার দলের তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরার স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়েছে।

 

বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার পৌনে ১১টার দিকে এ্যাড. শক্তিমান চাকমা, পিতা, কমলাক্ষ চাকমা (বাত্যা কার্বারী) কার্যালয়ের সামনে গুলি করে নৃশংসভাবে হত্যা করা হয়। তার সাথে থাকা নানিয়ারচর থানা কমিটির সাংগঠনিক সম্পাদক রূপম দেওয়ান, পিতা, মহানন্দ দেওয়ান কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।


বিবৃতিতে অভিযোগ করা হয়, ইউপিডিএফের সভাপতি প্রসিত বিকাশ খীসা, সাধারণ সম্পাদক রবি শংকর চাকমা, আনন্দ প্রকাশ চাকমা ও রঞ্জন মনি (আদি) চাকমার সিদ্ধান্তে জনসংহতি সমিতির নেতাদের খুন করার নির্দেশ দেওয়া হয়। রঞ্জন মনি (আদি) চাকমা বর্তমানে ইউপিডিএফ -এর কোম্পানি কমান্ডার। তিনি মোবাইল ফোনে বিভিন্ন ইউনিটে এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার পর লক্কোচ চাকমা, ডাক নাম বাবু চাকমা দলীয় নাম অর্পন চাকমা (কালেক্টর), একজন সহকারী নিয়ে মোটর সাইকেল যোগে দুই ঝোলা কাঁধে রেখে এ্যাড. শক্তিমান চাকমাকে খুব সামনে থেকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

 

বিবৃতিতে বর্বরোচিত ও ন্যাক্কারজনক হত্যাকান্ডের জন্য সন্ত্রাসী ও হত্যাকারী সংগঠন ইউপিডিএফ সরাসরি দায়ী উল্লেখ করে হত্যাকান্ডের সাথে জড়িত ব্যক্তিদের অনতি বিলম্বে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোড় দাবি জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ