• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লংগদুতে দুুর্বৃত্তদের গুলিতে এমএন লারমা গ্রুপের জেএসএস’র ১ কর্মী নিহত,আহত ১

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jun 2018   Friday

রাঙামাটির লংগদু উপজেলার দোজর পাড়া এলাকায় শুক্রবার সকালে দুর্বৃত্তদের গুলিতে সংস্কারপন্থী এমএন লারমা গ্রুপের জনসংহতি সমিতির(জেএসএস’র) এক কর্মী নিহত ও অপর ১ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

 

নিহত ব্যক্তির নাম রনজন চাকমা(৪২) ওরফে জঙ্গলী ও আহতের নাম বকুল চাকমা ওরফে সুমেত। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে। 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লংগদু উপজেলার দোজর পাড়া এলাকায় আজ শুক্রবার ছিল সাপ্তাহিক বাজার। দোজর পাড়ার আশপাশের ঘরে রাত্রিযাপনের শেষে সকাল পৌনে ৮টার দিকে সংস্কারপন্থী এমএন লারমা গ্রুপের জেএসএস’র কর্মীরা ঘর থেকে বের পর আগে থেকে ওৎ পেতে থাকা একদল সশস্ত্র লোক অতর্কিতে হামলা চালায়। এতে ঘটনাস্থলে সংস্কারপন্থী এমএন লারমা গ্রুপের কর্মী রনজন চাকমা ওরফে জঙ্গলী নিহত ও বকুল চাকমা ওরফে সুমেত নামের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছে। আহত ব্যক্তি সংগঠনের উপজেলা কমিটির সদস্য। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হতাহতের ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা ধারনা করছেন।


এদিকে এমএন লারমা গ্রুপের জেএসএস’র কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা ঘটনার সত্যতা স্বীকার করে এ ঘটনার জন্য প্রতিপক্ষ ইউপিডিএফকে দায়ী করেছেন। তিনি বলেন, এ ঘটনাটি কোন বিচ্ছিন্ন কোন ঘটনা নয়, পূর্বের ধারাবাহিকতায় ইউপিডিএফের চিহিৃত অস্ত্রধারী লোকজন এই সশস্ত্র হামলার ঘটনা ঘটিয়েছে।


তবে ইউপিডিএফের মূখপাত্র মাইকেল চাকমা এ ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করে করে বলেছেন, ঘটনাটি শুনেছি, তবে কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা জানি না। তবে মিথ্যাভাবে ইউপিডিএফকে দোষারুপ করা হচ্ছে যা সত্য নয়। আমরা এ ঘটনার সাথে জড়িত নয়। প্রকৃত পক্ষে এ ঘটনাটি কারা ঘটিয়েছে স্থানীয় লোকজন তা ভালভাবে বলতে পারবে।


লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজন কুমার সামন্ত জানান,আজ শুক্রবার সকালে লংগদুর দোসরপাডা এলাকায় সংস্কারপন্থী এমএন লারমা গ্রুপের জনসংহতি সমিতির এক কর্মী নিহত ও অপর একজন আহত হয়েছে বলে শুনেছি। পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে। তারা ফিরে আসলে ঘটনার বিস্তারিত জানা যাবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ