• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jun 2018   Thursday

বৃহস্পতিবার খাগড়াছড়ি শহরের অদূরে বিনোদন কেন্দ্র ‘জেলা পরিষদ পার্ক’-এ এক কিশোরী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে।


পুলিশ ও কিশোরীর স্বজনরা জানায়, বৃহস্পতিবার বিকেল ২টার দিকে পার্কে বেড়ানোর সময় কয়েকজন দুর্বৃত্ত কিশোরীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। মুমুর্ষ কিশোরীর আর্ত চিৎকারে লোকজন এগিয়ে আসলে ধর্ষকরা পালিয়ে যায়। কিশোরীটির বাড়ি জেলা সদরের পাঁচমাইল এলাকায়।


পার্ক-এ বিভিন্ন দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা অভিযোগ করেছেন, খাগড়াছড়ি জেলা পরিষদ পার্ক এলাকার নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরে শংকা থাকলেও কর্তৃপক্ষ প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা না করায় প্রায়শই কিশোরী ও নারীরা ইভটিজিংয়ের শিকার হচ্ছে অভিযোগ।


খাগড়াছড়ি থানার ওসি (তদন্ত) বায়েসুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পার্ক এলাকা ঘিরে ফেলে। যাতে অপরাধীরা পালাতে না পারে। সন্দেহভাজন হিসেবে বেশ কয়েকজনকে তাৎক্ষনিক আটক করা হলেও এখনো পর্যন্ত প্রকৃত অপরাধীকে সনাক্ত করা যায়নি।
বর্তমানে কিশোরীটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।


তিনি আরো জানান, কিশোরীটির প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষার পরই ধর্ষণের বিষয়ে নিশ্চিত করে বলা যাবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ