• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

নানিয়ারচরের ঘিলাছড়িতে এলজিসহ আটক ২

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jul 2018   Tuesday

রাঙামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়িতে দেশীয় তৈরী বন্দুক(এলজি)সহ দুজনকে আটক করেছে আইন-শৃংখলা বাহিনী। 

 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘিলাছড়ি বাজার এলাকায় সোমবার রাতে অভিযানে নামে আইন-শখলা বাহিনীর একটি দল। এসময় অনন্ত বিকাশ দেওয়ান(৬০) পিতা দেবসেন চাকমা ও সমর চাকমা(৩৭) পিতা পুতুল চাকমার বাড়িতে তল্লাশী চালিয়ে একটি দেশীয় তৈরী বন্দুক,দেশদ্রোহী কিছু বই, লিফলেট ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করে। পরে উদ্ধার করা সরঞ্জামসহ আটককৃতদের নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়েছে।


এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নানিয়ারচর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ জানান, মঙ্গলবার রাতে নিরাপত্তা বাহিনী ঘিলাছড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করেছে। আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


এদিকে, ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত বিবৃতিতে জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা ঘিলাছড়িতে দুই নিরীহ গ্রামবাসীকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে তিনি অবিলম্বে সাজানো মিথ্যা অভিযোগে আটক দুই নিরীহ নিরপরাধ গ্রামবাসীকে নিঃশর্ত মুক্তি এবং অন্যায় ধরপাকড় ও জন হয়রানিমূলক অভিযান বন্ধের দাবি জানিয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ