• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

খাগড়াছড়ি জেলায় পাশের হার ৩৬.৬১ শতাংশ

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jul 2018   Thursday

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে খাগড়াছড়ি জেলার ১২টি কলেজে ৭ হাজার ২’শ ৩০ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ২ হাজার ৬’শ ৪৭ জন উত্তীর্ন হয়েছে। অনুত্তীর্ন পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৫’শ ৮৩ জন। জেলায় গড় পাশের হার ৩৬.৬১।

 

বরাবরের মতো এবারও জেলায় সবচেয়ে ভালো ফলাফল করেছে খাগড়াছড়ি ক্যান্ট: পাবলিক স্কুল এন্ড কলেজ। এই প্রতিষ্ঠান থেকে তিন বিভাগ মিলে ৯২ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৫ জন উত্তীর্ন ছাড়াও বিজ্ঞান বিভাগ থেকে একজন গোল্ডেন জিপিএ এবং দুইজন জিপিএ পেয়েছে।

 

আর সবচেয়ে খারাপ ফলাফল করেছে পানছড়ি ডিগ্রী কলেজ। এই প্রতিষ্ঠানের তিন বিভাগের ৭’শ ২৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে মাত্র ১’শ ৮ জন।

 

তবে প্রথমবারের মতো পরীক্ষায় অংশ নিয়ে জেলায় তাক লাগিয়েছে গুইমারা কলেজ। এই কলেজ থেকে তিন বিভাগের ১’শ ৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৮২ জন পাশ করেছে। এছাড়া খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের মোট পরীক্ষার্থীর ৫৪.১২ শতাংশ, রামগড় সরকারি কলেজে ৪৭.৮০ শতাংশ এবং খাগড়াছড়ি সরকারি কলেজ ৪৭.৪৮ শতাংশ পাশের হার নিয়ে জেলায় পঞ্চম অবস্থানে রয়েছে। তবে এই কলেজের বিজ্ঞান শাখা থেকে জিপিএ পেয়েছে একজন পরীক্ষার্থী।

 

জেলায় এবার সবচেয়ে বেশি সংখ্যক পরীক্ষার্থী ছিল দীঘিনালা ডিগ্রী কলেজে। কিন্তু ১ হাজার ৩’শ ৮৭ জন পরীক্ষার্থীর বিপরীতে এই কলেজ থেকে পাশ করেছে মাত্র ৪’শ ৯৭ জন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ