• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

সাপছড়ি উচ্চ বিদ্যালয়ে দুর্নীতিবিরোধী কুইজ প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jul 2018   Thursday

বৃহস্পতিবার রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি উচ্চ বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি  (সনাক)  রাঙামাটির সহযোগিতায় স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন) এর উদ্যোগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক মো: মইন উদ্দিন। সনাক সভাপতি অমলেন্দু হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।  টিআইবি এরিয়া ম্যানেজার মো: আরিফ হোসেন এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন স্বজন সদস্য সুনেন্টু চাকমা। অনুষ্ঠানের শুরুতে অংশ নেয়া ছাত্র ছাত্রীদের দুর্নীতিবিরোধী ব্যাজ পরিয়ে বরন করে নেয়া হয়।

 

অনুষ্ঠানে টিআইবি’র কার্যক্রম, বাংলাদেশে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সনাক, স্বজন ও ইয়েস দের ভূমিকা এবং তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক  তথ্যাদি উপস্থাপন করা হয়। কুইজ প্রতিযোগিতার শুরুতে ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে উন্মুক্ত প্রশ্ন ও উত্তরের মাধ্যমে ১০ জন কে বাছাইয়ের মাধ্যমে চুড়ান্ত অংশগ্রহণকারী নির্বাচিত করা হয়। উক্ত ১০ জন অংশগ্রহণকারীদের চুড়ান্ত পর্বে প্রতিযোগতিার মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন জীবন চাকমা- নবম শ্রেণী, দ্বিতীয় স্থান অর্জন করেন উম্মে হাবিবা উর্মি- নবম শ্রেণী এবং তৃতীয় স্থান অর্জন করেন রাম চাকমা-দশম শ্রেণী।

 

প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক মঈন উদ্দীন দুর্নীতির বিরুদ্ধে রুখে দাড়ানোর তরুণ শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মকে সাহসিকতার সাথে কাজ করার জন্য আহ্বান জানান।

 

সভাপতির বক্তব্যে অমলেন্দু হাওলাদার বলেন, এই বিদ্যালয়ের শিক্ষার্থীরাও দুর্নীতি প্রতিরোধের সামাজিক আন্দোলনে নিজেদের সামলি করবে। পরে তিনি উপস্থিত ছাত্র ছাত্রীদের মাঝে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান।

 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে প্রদর্শন করা হয় দুর্নীতি বিরোধী পথনাটক “মেঘের আড়ালে ভোরের আলো”। মাসুদ রানা এর নির্দেশনায় এই নাটকে অভিনয় করেন রাঙামাটি সনাক এর ইয়েস এবং ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ। নাটকের শেষে কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ