• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

খাগড়াছড়িতে যুবকের যাবজ্জীবন কারাদন্ড

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jul 2018   Tuesday

খাগড়াছড়িতে এক নারীকে খুনের ঘটনায় মোঃ শহীদুল ইসলাম নামে এক যুবক(৩১)কে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত। এসময় আরো দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

 

মঙ্গলবার বিকালে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ এর বিজ্ঞ বিচারক রত্নেশ্বর ভট্রাচার্য্য এই রায় দেন। এসময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। শহীদুল খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মধ্য বোয়ালখালী এলাকার জালাল উদ্দিনের ছেলে।


জানা গেছে, ২০১৬ সালের ৫জানুয়ারী খাগড়াছড়ির দীঘিনালা বাস স্টেশন এলাকায় একটি পরিত্যক্ত ভবনে ফেরদৌসি আক্তার(৩১) নামে এক নারীকে গলা টিপে হত্যা করা হয়। ঘটনার একদিন পর ফেরদৌসির বাবা আব্দুল কাদের বাদী হয়ে দীঘিনালা থানায় মামলা করেন।

 

পরে একই বছর ৭ডিসেম্বর আসামীকে আটক করে পুলিশ। এতে আসামী ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে ১৬৪ ধারায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে জবানবন্দি প্রদান করে। ১২জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে আদালত ২ বছর ৫মাস পর এই রায় ঘোষনা করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ