• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লংগদুতে বন্য হাতির আক্রমণে ১ শিশু নিহত ও অপর ১ শিশু আহত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jul 2018   Friday

শুক্রবার ভোর রাতে রাঙামাটির লংগদু উপজেলার  ভাসন্যা আদাম ইউনিয়নের দুর্গম পূর্ব চাইল্যাতলী পাড়া এলাকায় বন্য হাতির  আক্রমনে একই পরিবারের ৬ বছরের ১ শিশু নিহত ও অপর আড়াই বছরের ১ শিশু আহত হয়েছে।

 

জানা গেছে, উপজেলার  ভাসন্যা আদাম ইউনিয়নের দুর্গম পূর্ব চাইল্যাতলী পাড়া এলাকায় জুম চাষী শিপন চাকমা, স্ত্রী ও চার সন্তানকে বাড়ীতে ঘুমানোর সময় শুক্রবার ভোর রাতের দিকে একদল বন্য হাতি আতর্কিতে আক্রমণ চালায়। এতে শিপন চাকমা তার স্ত্রী ও দু সন্তানকে নিয়ে কোন রকমে  জঙ্গলে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে অপর দুই সন্তান ছিয়ন্ত চাকমা(৬) ও আড়াই বছরের শিশু যতিশ চাকমা ঘুমন্ত অবস্থায় থাকায় পালাতে পারেনি। এসময় ঘরের মধ্যে থাকা ছিয়ন্ত চাকমকে একটি বন্য হাতি পা দিয়ে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং তার ছোই ভাই যতিশ চাকমা মাথায় আঘাত পেয়ে আহত হয়। বর্তমানে ওই এলাকায় বন্য হাতির পালটি অবস্থান করছে বলে জানা গেছে।

 

লংগদুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার সামন্ত জানান,স্থানীয় গ্রামবাসীদের মাধ্যমে শুনেছি বন্য হাতির আক্রমণে ১ শিশু নিহত ও অপর ১ শিশু আহত হয়েছে। তবে এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করতে আসেনি।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ